মুন্সীগঞ্জের মাকহাটি এলাকায় অভিযান চালিয়ে ৫৫ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
মুন্সীগঞ্জ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সুপার, মুন্সীগঞ্জের কঠোর নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে।
এরই ধারাবাহিকতায় ৩ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১০টা ১০ মিনিটে মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই (নিঃ) মোহাম্মদ কামরুল হাসান পিপিএম সঙ্গীয় ফোর্সসহ মুন্সীগঞ্জ থানাধীন পূর্ব মাকহাটি সাকিনস্থ ঈদগাহ মোড় এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে মাসুদ ভ্যারাইটিজ স্টোরের সামনের পাকা রাস্তা থেকে ৫৫ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন, জসিম উদ্দিন বেপারী (৫৫), পিতা-মৃত জয়নাল আবেদীন বেপারী, পূর্ব মাকহাটি এলাকার সাদেক মোল্লার বাড়ির ভাড়াটিয়া এবং রিমন মল্লিক (২৮), পিতা-ওসমান গনি মল্লিক, সাং-পূর্ব মাকহাটি, উভয় থানা ও জেলা-মুন্সীগঞ্জ।
পুলিশ জানায়, গ্রেফতারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
মন্তব্য করুন