Dhaka ১১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মুন্সীগঞ্জের শ্রীনগর বাজারের জমজম টাওয়ার এলাকায় র‌্যালির প্রস্তুতিকালে শ্রীনগর উপজেলা বিএনপির দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

মুন্সীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে হামলা, ওসিসহ আহত ৮

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে র‌্যালির প্রস্তুতি চলছিল। এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান খানের সমর্থকদের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন উভয় পক্ষের নেতাকর্মীরা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে জমজম টাওয়ারের সামনে জড়ো হচ্ছিল বিএনপির সভাপতি শহিদুল ইসলাম মৃধার সমর্থকরা। জমজম টাওয়ারের সামনে থেকে ডাকবাংলো পর্যন্ত তাদের পূর্বনির্ধারিত আনন্দ মিছিলের কর্মসূচি ছিল।

এ সময় মুন্সীগঞ্জ-১ আসনের এমপি মোঃ আব্দুল্লাহর প্রায় এক শতাধিক অনুসারী লাঠিসোটা নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে অতর্কিত হামলা চালায়। মীর সরফত আলী সপু ও উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম মৃধার সমর্থকরা প্রতিরোধ গড়ে তুললে একপর্যায়ে তা দুই গ্রুপের সংঘর্ষে রূপ নেয়।

এ সময় ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটে। এতে অন্তত ৮ জন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের মাথা ফেটে গেছে। তিনি সহ অহিদুল ইসলাম খোকন মেম্বার(৫২), রাহাত চোকদার(২৮), জসিম দেওয়ান(৪০), বাবুল খান(৪৫) শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

শ্রীনগর থানার ওসি (তদন্ত) মিল্টন দত্ত পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে আহত হয়েছেন। এ ঘটনায় ওই এলাকায় র‌্যাব ও পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জুয়েল মিয়া জানান, পরিস্থিতি এখন শান্ত রয়েছে। এখনো কেউ লিখিত অভিযোগ করেনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

মুন্সীগঞ্জের শ্রীনগর বাজারের জমজম টাওয়ার এলাকায় র‌্যালির প্রস্তুতিকালে শ্রীনগর উপজেলা বিএনপির দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

মুন্সীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে হামলা, ওসিসহ আহত ৮

Update Time : ০২:৪১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬