মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় জাতীয় যুব কাউন্সিলের সাধারণ পরিষদ ও কার্যনির্বাহী পরিষদ গঠনের লক্ষ্যে উপজেলা মনোনয়ন কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিতে স্থানীয় সংসদ সদস্যের মনোনীত প্রতিনিধি হিসেবে সদস্য হয়েছেন মুক্তার হোসেন খান ও বৃষ্টি আক্তার।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় থেকে জারি করা সংশ্লিষ্ট নথিতে এ তথ্য উল্লেখ করা হয়েছে। নথি অনুযায়ী, জাতীয় যুব কাউন্সিলের সাধারণ পরিষদ ও কার্যনির্বাহী পরিষদ গঠনের লক্ষ্যে লৌহজং উপজেলা পর্যায়ে মনোনয়ন কমিটি গঠন করা হয়।
কমিটিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সভাপতি এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তাকে সদস্য-সচিব করা হয়েছে। এছাড়া উপজেলা কৃষি কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা, প্রাণিসম্পদ কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা ও মহিলা বিষয়ক কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সদস্য করা হয়েছে।
এর পাশাপাশি স্থানীয় সংসদ সদস্য কর্তৃক মনোনীত প্রতিনিধি হিসেবে মুক্তার হোসেন খান ও বৃষ্টি আক্তারকে কমিটির সদস্য করা হয়েছে। সরকারি নথিতে তাদের নামের সঙ্গে স্থানীয় সংসদ সদস্যের মনোনীত প্রতিনিধি হিসেবে পরিচয় উল্লেখ রয়েছে।
কমিটির অপর সদস্যদের মধ্যে স্থানীয় পর্যায়ে মনোনীত প্রতিনিধিদেরও রাখা হয়েছে। যুবসমাজের অংশগ্রহণ নিশ্চিত করা এবং জাতীয় যুব কাউন্সিলের কাঠামো গঠনের প্রক্রিয়াকে এগিয়ে নিতে এ কমিটি কাজ করবে।
এদিকে, মুন্সিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদের মনোনীত প্রতিনিধি হিসেবে মুক্তার হোসেন খান ও বৃষ্টি আক্তারের অন্তর্ভুক্তির বিষয়টি স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। তরুণদের সংগঠিত করা, নেতৃত্বের বিকাশ এবং যুব উন্নয়নমূলক কার্যক্রমে তাদের ভূমিকা রাখার সুযোগ তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মন্তব্য করুন