পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) উপলক্ষে মুন্সীগঞ্জের রমজানবেগে হোসাইনিয়া কমিটির উদ্যোগে বিশেষ বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্পের আয়োজন করা হয়েছে

আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত রমজানবেগ শাহে মদিনা সুন্নীয়া আলিয়া মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে এ চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে।

ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। এতে মেডিসিন ও কিডনি বিশেষজ্ঞ এবং গাইনি বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের চিকিৎসাসেবা ও পরামর্শ দেন।

আয়োজকরা জানান, চিকিৎসকরা কোনো পরীক্ষা-নিরীক্ষার পরামর্শ দিলে রোগীদের প্রয়োজনীয় সহযোগিতা করবে হোসাইনিয়া কমিটি। পাশাপাশি পরীক্ষার রিপোর্ট দেখানোর জন্য পরবর্তীতে সংশ্লিষ্ট চিকিৎসকদের মাধ্যমে দ্বিতীয়বার বিনামূল্যে চেম্বারের ব্যবস্থা করা হবে।

মানুষের পাশে দাঁড়ানো ও সেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আয়োজকরা।