সোমবার (১৪ সেপ্টেম্বর) পুলিশ লাইন্সের শহীদ কনস্টেবল বোরহান উদ্দিন মিলনায়তনে সম্মানিত পুলিশ সুপার, মুন্সীগঞ্জ, জনাব মোঃ মেনহাজুল আলম পিপিএম-এর সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলার বিভিন্ন থানা, ফাঁড়ি, ক্যাম্প, ট্রাফিক পুলিশ, কোর্ট পুলিশ ও পুলিশ লাইন্স থেকে আগত ইনচার্জসহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা অংশগ্রহণ করেন।

মাসিক কল্যাণ সভায় আগস্ট ২০২৬ মাসে জেলার আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও পেশাগত দায়িত্ব পালনে বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালনকারী পুলিশ সদস্যদের সম্মাননা প্রদান করা হয়।

সভায় পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএম পুলিশ সদস্যদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে করণীয় ও বর্জনীয় বিষয় যথাযথভাবে প্রতিপালনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি শৃঙ্খলা, সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

কল্যাণ সভার শেষ পর্যায়ে পুলিশ সুপারের কার্যালয়ে কর্মরত হিসাবরক্ষক জনাব সালাউদ্দিনের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

এদিকে একই দিন পুলিশ সুপারের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় আগস্ট ২০২৬ মাসে রুজুকৃত মামলাসহ তদন্তাধীন বিভিন্ন মামলার তদন্ত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও অপরাধ নিয়ন্ত্রণে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব বিল্লাল হোসেন পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব আবুল বাশার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব কামরান হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (মুন্সীগঞ্জ সার্কেল) জনাব মোঃ ইমরান আহম্মেদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) জনাব মো. আনিসুর রহমান, সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) জনাব আনোয়ার পারভেজ, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস) জনাব মাহফুজুর রহমান, মোঃ সোলায়মান, মোঃ আকবর আলী ও সুমন চন্দ্র ক্ষত্রিয়সহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের ইনচার্জবৃন্দ।

সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন, মামলার তদন্ত কার্যক্রম দ্রুত সম্পন্ন করা এবং জনগণকে সর্বোচ্চ সেবা নিশ্চিত করার লক্ষ্যে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।