মুন্সীগঞ্জের শ্রীনগরে ট্রাকের সঙ্গে মোটরসাইকেল সংঘর্ষে ইশান সিকদার (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার বাঘড়া ইউনিয়নের বরিবরখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইশান সিকদার উপজেলার পশ্চিম বাঘড়া গ্রামের চান মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে মোটরসাইকেল যোগে যাওয়ার সময় বরিবরখোলা এলাকায় একটি ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।