মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার গোয়ালীমান্দ্রা এলাকায় অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবাসহ দুই নারীকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সুপার, মুন্সীগঞ্জ, জনাব মোঃ মেনহাজুল আলম পিপিএম-এর কঠোর নির্দেশনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকবিরোধী অভিযান জোরদারের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, ৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে লৌহজং থানার এসআই (নিঃ) অভিজিৎ পোদ্দার সঙ্গীয় ফোর্সসহ উপজেলার হলদিয়া ইউনিয়নের গোয়ালীমান্দ্রা এলাকায় মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভের সামনে পাকা সড়কে অভিযান পরিচালনা করেন। এ সময় ২০০ পিস ইয়াবাসহ দুই নারীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, মুক্তা আক্তার (২৭), পিতা-মৃত নুর মোহাম্মদ মৃধা, স্বামী-হানিফ মাদবর, সাং-পূর্ব গাওদিয়া, থানা-লৌহজং, জেলা-মুন্সীগঞ্জ এবং আইরিন ওরফে নেহা (২০), স্বামী-হানিফ মাদবর, সাং-পূর্ব গাওদিয়া, থানা-লৌহজং, জেলা-মুন্সীগঞ্জ।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।