নিজস্ব প্রতিবেদক
১৭ অক্টোবর ২০২৬, ৭:১৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ০ জন

সর্বোচ্চ মণ্ডপ, বরাদ্দ, ছুটি, নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে’

এবারের শারদীয় দুর্গাপূজা সর্বোচ্চ সংখ্যক পূজামণ্ডপ, সর্বোচ্চ অর্থ বরাদ্দ, সর্বোচ্চ ছুটি, সর্বোচ্চ নিরাপত্তা ও সর্বোচ্চ আনন্দ-উৎসবের মধ্য দিয়ে সারাদেশে উদযাপিত হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শুক্রবার (১৭ অক্টোবর) রাজধানীর বনানীতে কামাল আতাতুর্ক এভিনিউ সংলগ্ন বনানী পূজার মাঠে ‘গুলশান-বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশন’ আয়োজিত শারদীয় দুর্গাপূজার ‘মহাষষ্ঠী’র অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘বাংলাদেশের সংবিধানে প্রতিটি নাগরিকের স্বাধীনভাবে ধর্মচর্চা, উপাসনালয় নির্মাণ এবং কোনো ধরনের বৈষম্য ছাড়া সকল আচার-অনুষ্ঠান পালনের অধিকার সুনিশ্চিত করা হয়েছে।

মন্ত্রী তার বক্তব্যে ‘সাম্প্রদায়িক সম্প্রীতি’ শব্দটির পরিবর্তে ‘ধর্মীয় সম্প্রীতি’ ব্যবহারের ওপর জোর দিয়ে বলেন, “আমরা কেউ এখানে সম্প্রদায় হয়ে আসি নাই। দেশের আইন-কানুন বা সংবিধান কাউকে সম্প্রদায় হিসেবে চিহ্নিত করে না। আমরা সবাই বাংলাদেশের সমান অধিকারপ্রাপ্ত স্বাধীন নাগরিক।” তিনি বলেন, অতীতে সনাতন ধর্মাবলম্বীদের রাজনৈতিক ফায়দা ও ‘ভোটব্যাংক’ হিসেবে ব্যবহার করার চেষ্টা করা হলেও বর্তমান সরকার নাগরিক হিসেবে সবার অধিকারকে প্রাধান্য দেয়।

এবারের বনানী পূজামণ্ডপের মূল থিম—‘জলজ’-এর আওতায় দেশীয় কালচার, উপাদান ও আমেজে নির্মিত নান্দনিক সাজসজ্জার ভূয়সী প্রশংসা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশীয় ঐতিহ্যে রূপায়িত এই আয়োজন সত্যিই অসাধারণ ও প্রশংসনীয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির, নেপালের রাষ্ট্রদূত জ্ঞানশ্যাম ভাণ্ডারী-সহ আমন্ত্রিত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও ডিপ্লোমেটিক কোরের সদস্যবৃন্দ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাফুফে চেয়ারম্যান ও বিএনপি কার্যনির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল, গুলশান সোসাইটির সভাপতি ব্যারিস্টার ওমর সাদাত, বনানী সোসাইটির সভাপতি শওকত আলী ভূঁইয়া (দিলন) প্রমুখ।

গুলশান-বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশনের সভাপতি অলোক সাহার সভাপতিত্বে এবং সদস্য স্বপ্না ভৌমিকের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বিনয় গোপাল রায়।

মহাষষ্ঠীর শুভলগ্নে দুর্গা মায়ের আগমনী গান, নৃত্য পরিবেশনা, মঙ্গলপ্রদীপ প্রজ্বলন এবং শারদীয় বিশেষ সাময়িকী ‘বোধন’-এর মোড়ক উন্মোচনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বোচ্চ মণ্ডপ, বরাদ্দ, ছুটি, নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে’

১

শ্রীনগরের হীরা উত্তরার সড়ক দুর্ঘটনায় নিহত

২

শ্রীনগর উপজেলা মহিলা দলের কর্মী সমাবেশ

৩

দৈনিক মুন্সিগঞ্জের বার্তার ১ম প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা জানান জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ

৪

জাতীয় প্রেস ক্লাবের সভাপতির সঙ্গে মুন্সিগঞ্জের বার্তার সৌজন্য সাক্ষাৎ

৫

সাবেক মন্ত্রী আব্দুল হাই সিকদারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী

৬

ধোবাউড়ায় “আন-নাজাহ্ বিদ্যানিকেতন” কিন্ডারগার্টেনে ক্লাস পার্টি অনুষ্ঠিত

৭

পরাজয় বুঝতে পেরে দাঁড়িপাল্লার প্রচারণা বন্ধের চেষ্টা চালানো হচ্ছে: দেলাওয়ার

৮

৪৫তম বিসিএসে নিয়োগ পেলেন ১৭০২ জন, চূড়ান্ত গেজেট প্রকাশ

৯

৪৫তম বিসিএসে নিয়োগ পেলেন ১৭০২ জন, চূড়ান্ত গেজেট প্রকাশ

১০

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই মারা গেছেন

১১

ধাওয়া করে ছাত্রদল নেতাকে কুপিয়ে গুরুতর যখম

১২

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নতুন সচিব ড. নূরুন্নাহার চৌধুরী

১৩

সংস্কৃতি মন্ত্রণালয় পরিদর্শনে প্রধানমন্ত্রী, দিলেন দিকনির্দেশনা

১৪

ঢাকা-সৌদি রুটে ১০০ ফ্লাইট বাতিল,ভোগান্তিতে ১৫ হাজারের বেশি যাত্রী

১৫

মুন্সীগঞ্জ আদর্শ ফাজিল মাদরাসার অফিস সহকারী সামসুল হকের ইন্তেকাল

১৬

ইয়াবাসহ রোমান হাওলাদার আটক

১৭

জাতীয় প্রেসক্লাবের সভাপতির সঙ্গে মুন্সিগঞ্জের বার্তার সম্পাদক আশরাফ ইকবালের সৌজন্য সাক্ষাৎ

১৮

নদীতে নিষেধাজ্ঞা, ডাঙ্গায় ইলিশের হাট

১৯

মাওয়া এক্সপ্রেসওয়েতে এক দিনে দুই দুর্ঘটনা, প্রাণ গেল ১৮ বছরের ফারদিনের

২০