স্টাফ রিপোর্টার
৩ সেপ্টেম্বর ২০২৬, ৩:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৮ জন

জামিন পেলেন না রিয়াজ, আবেদন ফেরত

বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা দুটি হত্যা মামলায় চলচ্চিত্র অভিনেতা রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিকের জামিন আবেদন ফেরত দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে সশরীরে উপস্থিত হয়ে জামিনের আবেদন জানান তিনি। শুনানি শেষে আদালত আবেদনটি ফেরত দেওয়ার এ আদেশ দেন।

আদালতে রিয়াজের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোতাহার হোসেন সাজু এবং রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মঞ্জুরুল আলম সুজন। শুনানি শেষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আদালতের সিদ্ধান্তের কথা নিশ্চিত করেন।

রিয়াজের বিরুদ্ধে দায়ের করা অন্যতম মামলাটি হলো- জুলাই আন্দোলনকালে রাজধানীর সরকারি আলিয়া মাদরাসার শিক্ষার্থী সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদকে হত্যাচেষ্টা।

২০২৫ সালের ৩০ এপ্রিল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম অভিযোগটি এজাহার হিসেবে গণ্য করতে শাহবাগ থানাকে নির্দেশ দেন। পরবর্তীতে ২০২৫ সালের ২ মে মামলাটি আনুষ্ঠানিকভাবে দায়ের করা হয়।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে দায়ের করা এই মামলায় রাজনীতিবিদ, শিক্ষক, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ মোট ২০১ জনকে অভিযুক্ত করা হয়েছে।

আসামির তালিকায় রিয়াজ ছাড়াও চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, চঞ্চল চৌধুরী, মামুনুর রশীদ, মেহের আফরোজ শাওন, অরুণা বিশ্বাস, জ্যোতিকা জ্যোতি, শামীমা তুষ্টি, শমী কায়সার, সাজু খাদেম, আশনা হাবীব ভাবনা, সোহানা সাবা, রোকেয়া প্রাচী ও জায়েদ খানসহ মোট ১৪ জন বিনোদন জগতের ব্যক্তিত্ব রয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোনারগাঁয়ে মহাসড়কে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু

অতিরিক্ত বিদ্যুৎ বিল, প্রতিবাদ করে ভিডিও আপলোড করায় সেই ছাত্র গ্রেপ্তার

ট্রিলিয়ন ডলারের অর্থনীতি কোনো স্লোগান নয়, এটি পরিকল্পনা: প্রধানমন্ত্রী

জামিন পেলেন না রিয়াজ, আবেদন ফেরত

বিশ্ববাজারে বাড়লো স্বর্ণের দাম

শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

‘সাত মাসে ১৫ হাজার শিশু নিখোঁজ’ যা বলছে পুলিশ

চাঁদপুরে ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

মাওয়ায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, অস্ত্র প্রদর্শনে থমথমে পরিস্থিতি

হরমুজের নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ রাখতে চান ট্রাম্প

১০

ঢাকেশ্বরী মন্দিরের জমি আওয়ামী লীগ দখল করেছিল: স্বরাষ্ট্রমন্ত্রী

১১

সৌদি আরবে রেড অ্যালার্ট জারি

১২

লৌহজংয়ে জাতীয় যুব কাউন্সিলের কমিটিতে এমপি মনোনীত প্রতিনিধি মুক্তার-বৃষ্টি

১৩

হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা

১৪

শ্রীনগর থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার

১৫

গোয়ালীমান্দ্রায় ২০০ পিস ইয়াবাসহ দুই নারী গ্রেফতার

১৬

শ্রীনগরে নবাব রেস্তোরাঁকে ১৫ হাজার টাকা জরিমানা

১৭

‎শ্রীনগরে স্ত্রীর মৃত্যুর শোক সইতে না পেরে স্বামীরও মৃত্য

১৮

আগামী বছরের বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ ঘোষণা

১৯

জ্বালানি চাহিদা ও মুদ্রা সাশ্রয়ে ফুলবাড়ীর কয়লা উত্তোলনের চিন্তা সরকারের

২০