লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
৩ সেপ্টেম্বর ২০২৬, ২:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৬৯ জন

লৌহজংয়ে জাতীয় যুব কাউন্সিলের কমিটিতে এমপি মনোনীত প্রতিনিধি মুক্তার-বৃষ্টি

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় জাতীয় যুব কাউন্সিলের সাধারণ পরিষদ ও কার্যনির্বাহী পরিষদ গঠনের লক্ষ্যে উপজেলা মনোনয়ন কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিতে স্থানীয় সংসদ সদস্যের মনোনীত প্রতিনিধি হিসেবে সদস্য হয়েছেন মুক্তার হোসেন খান ও বৃষ্টি আক্তার।
‎
‎উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় থেকে জারি করা সংশ্লিষ্ট নথিতে এ তথ্য উল্লেখ করা হয়েছে। নথি অনুযায়ী, জাতীয় যুব কাউন্সিলের সাধারণ পরিষদ ও কার্যনির্বাহী পরিষদ গঠনের লক্ষ্যে লৌহজং উপজেলা পর্যায়ে মনোনয়ন কমিটি গঠন করা হয়।
‎
‎কমিটিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সভাপতি এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তাকে সদস্য-সচিব করা হয়েছে। এছাড়া উপজেলা কৃষি কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা, প্রাণিসম্পদ কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা ও মহিলা বিষয়ক কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সদস্য করা হয়েছে।
‎
‎এর পাশাপাশি স্থানীয় সংসদ সদস্য কর্তৃক মনোনীত প্রতিনিধি হিসেবে মুক্তার হোসেন খান ও বৃষ্টি আক্তারকে কমিটির সদস্য করা হয়েছে। সরকারি নথিতে তাদের নামের সঙ্গে স্থানীয় সংসদ সদস্যের মনোনীত প্রতিনিধি হিসেবে পরিচয় উল্লেখ রয়েছে।
‎
‎কমিটির অপর সদস্যদের মধ্যে স্থানীয় পর্যায়ে মনোনীত প্রতিনিধিদেরও রাখা হয়েছে। যুবসমাজের অংশগ্রহণ নিশ্চিত করা এবং জাতীয় যুব কাউন্সিলের কাঠামো গঠনের প্রক্রিয়াকে এগিয়ে নিতে এ কমিটি কাজ করবে।
‎
‎এদিকে, মুন্সিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদের মনোনীত প্রতিনিধি হিসেবে মুক্তার হোসেন খান ও বৃষ্টি আক্তারের অন্তর্ভুক্তির বিষয়টি স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। তরুণদের সংগঠিত করা, নেতৃত্বের বিকাশ এবং যুব উন্নয়নমূলক কার্যক্রমে তাদের ভূমিকা রাখার সুযোগ তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে মন্তব্য প্রত্যাহার, ক্ষমা চাইলেন এমপি রতন

১

দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন

২

মেয়েকে ধর্ষণের দায়ে মুন্সিগঞ্জে বাবার যাবজ্জীবন কারাদণ্ড

৩

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরের ঘটনায় বিএনপি থেকে বহিষ্কৃত লেলিন গ্রেপ্তার

৪

শ্রীনগরে ঘরে বসে জাল টাকা তৈরি, দুই লাখ টাকার জাল নোটসহ যুবক গ্রেপ্তার

৫

ধোবাউড়ায় সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে মানববন্ধন

৬

ধোবাউড়ায় ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা

৭

সর্বোচ্চ মণ্ডপ, বরাদ্দ, ছুটি, নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে’

৮

শ্রীনগরের হীরা উত্তরার সড়ক দুর্ঘটনায় নিহত

৯

শ্রীনগর উপজেলা মহিলা দলের কর্মী সমাবেশ

১০

দৈনিক মুন্সিগঞ্জের বার্তার ১ম প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা জানান জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ

১১

জাতীয় প্রেস ক্লাবের সভাপতির সঙ্গে মুন্সিগঞ্জের বার্তার সৌজন্য সাক্ষাৎ

১২

সাবেক মন্ত্রী আব্দুল হাই সিকদারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী

১৩

ধোবাউড়ায় “আন-নাজাহ্ বিদ্যানিকেতন” কিন্ডারগার্টেনে ক্লাস পার্টি অনুষ্ঠিত

১৪

পরাজয় বুঝতে পেরে দাঁড়িপাল্লার প্রচারণা বন্ধের চেষ্টা চালানো হচ্ছে: দেলাওয়ার

১৫

৪৫তম বিসিএসে নিয়োগ পেলেন ১৭০২ জন, চূড়ান্ত গেজেট প্রকাশ

১৬

৪৫তম বিসিএসে নিয়োগ পেলেন ১৭০২ জন, চূড়ান্ত গেজেট প্রকাশ

১৭

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই মারা গেছেন

১৮

ধাওয়া করে ছাত্রদল নেতাকে কুপিয়ে গুরুতর যখম

১৯

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নতুন সচিব ড. নূরুন্নাহার চৌধুরী

২০