ময়মনসিংহের ধোবাউড়ায় মাদক সেবনের দায়ে দুই ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মকসুদুস সালেহীন এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে খায়রুল নামে একজনকে ৬ (ছয়) মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। অন্যদিকে, ছায়েদুল নামে অপর একজনকে ১ (এক) মাসের কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনাকালে ধোবাউড়া থানা পুলিশের একটি চৌকস দল এবং একাধিক কর্মকর্তা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা প্রদান করেন।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করে জানান, এলাকাকে মাদকমুক্ত রাখতে প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত চালু রাখা অত্যন্ত জরুরি। মাদক নিয়ন্ত্রণে ভবিষ্যতে প্রশাসনের এই শক্ত অবস্থান ও অভিযান অব্যাহত থাকবে বলে তাঁরা জোর আশা ব্যক্ত করেন।
মন্তব্য করুন