স্টাফ রিপোর্টার
১৫ অক্টোবর ২০২৬, ৪:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৪ জন

ধোবাউড়ায় “আন-নাজাহ্ বিদ্যানিকেতন” কিন্ডারগার্টেনে ক্লাস পার্টি অনুষ্ঠিত

ময়মনসিংহের ধোবাউড়া সদরে আন-নাজাহ্ বিদ্যানিকেতনে ক্লাস পার্টি-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

প্রধান শিক্ষক মিজানুর রহমান মানিকের উপস্থাপনায় এবং প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা রইছ উদ্দিন ও পরিচালক জহিরুল ইসলাম শাহআলমের নির্দেশনায় অনুষ্ঠানটি আয়োজন করা হয়। শুরুতে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে শিক্ষার্থীরা গান, নাটক, অভিনয় ও নৃত্য পরিবেশন করে। শিক্ষকদের অভিনয়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষিকা নাজমা আক্তার, সহকারী শিক্ষক দীপক চন্দ্র শীল, ধনঞ্জয় সরকার, নাঈমা আক্তার, রোজিনা, মনোয়ারা খাতুন, দিলরুবা খাতুন ও মিম সরকার। এ সময় শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের পরিচালক জহিরুল ইসলাম শাহআলম বলেন, সৃষ্টিশীল শিক্ষাদানই আমাদের অঙ্গীকার। তিনি বলেন, পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি শিশুদের নৈতিক, মানবিক ও সৃজনশীল শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।

উল্লেখ্য, আন-নাজাহ্ বিদ্যানিকেতন ২০১২ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে প্রতিষ্ঠানটি নিরিবিলি ও কোলাহলমুক্ত পরিবেশে শিক্ষার্থীদের পাঠদান করে আসছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধোবাউড়ায় “আন-নাজাহ্ বিদ্যানিকেতন” কিন্ডারগার্টেনে ক্লাস পার্টি অনুষ্ঠিত

১

পরাজয় বুঝতে পেরে দাঁড়িপাল্লার প্রচারণা বন্ধের চেষ্টা চালানো হচ্ছে: দেলাওয়ার

২

৪৫তম বিসিএসে নিয়োগ পেলেন ১৭০২ জন, চূড়ান্ত গেজেট প্রকাশ

৩

৪৫তম বিসিএসে নিয়োগ পেলেন ১৭০২ জন, চূড়ান্ত গেজেট প্রকাশ

৪

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই মারা গেছেন

৫

ধাওয়া করে ছাত্রদল নেতাকে কুপিয়ে গুরুতর যখম

৬

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নতুন সচিব ড. নূরুন্নাহার চৌধুরী

৭

সংস্কৃতি মন্ত্রণালয় পরিদর্শনে প্রধানমন্ত্রী, দিলেন দিকনির্দেশনা

৮

ঢাকা-সৌদি রুটে ১০০ ফ্লাইট বাতিল,ভোগান্তিতে ১৫ হাজারের বেশি যাত্রী

৯

মুন্সীগঞ্জ আদর্শ ফাজিল মাদরাসার অফিস সহকারী সামসুল হকের ইন্তেকাল

১০

ইয়াবাসহ রোমান হাওলাদার আটক

১১

জাতীয় প্রেসক্লাবের সভাপতির সঙ্গে মুন্সিগঞ্জের বার্তার সম্পাদক আশরাফ ইকবালের সৌজন্য সাক্ষাৎ

১২

নদীতে নিষেধাজ্ঞা, ডাঙ্গায় ইলিশের হাট

১৩

মাওয়া এক্সপ্রেসওয়েতে এক দিনে দুই দুর্ঘটনা, প্রাণ গেল ১৮ বছরের ফারদিনের

১৪

ধোবাউড়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন, প্রথম ধাপে তিন ওয়ার্ড

১৫

রূপপুরে প্রথমবারের মতো সফল পারমাণবিক বিক্রিয়া

১৬

সরানো হচ্ছে সচিবালয়, ব্যয় হবে ৩৫০০ কোটি টাকা

১৭

তাজমিন হত্যা-মামলায় আটক প্রেমিক রাজু প্রাথমিক জিজ্ঞাসাবাদে উঠে এলো যেসব তথ্য

১৮

এবার সৌদির দাম্মাম আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা

১৯

অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্রমণ বন্ধ ঘোষণা

২০