নিজস্ব প্রতিবেদক
১৬ অক্টোবর ২০২৬, ৬:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৫ জন

শ্রীনগর উপজেলা মহিলা দলের কর্মী সমাবেশ

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বাঘড়ায় উপজেলা মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) অনুষ্ঠিত এ সমাবেশে নারী নেতৃত্বকে শক্তিশালী করা এবং তৃণমূল পর্যায়ে সংগঠনের কার্যক্রম গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ। বক্তব্যে তিনি বলেন, “এত নারী নেত্রী ও মা-বোনদের উপস্থিতি দেখে ভালো লাগছে। নারীশক্তি যত শক্তিশালী হবে, দেশও তত শক্তিশালী হবে। দেশের উন্নয়নে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। তাই সবাইকে সব সময় সচেতন থাকতে হবে।”

তিনি আরও বলেন, “আপনারা মূল্যবান ভোট দিয়ে আমাকে সংসদ সদস্য নির্বাচিত করেছেন। আমি আপনাদের পক্ষে বিভিন্ন জায়গায় কথা বলি। সব সময় আপনাদের পাশে আছি।”

শ্রীনগর উপজেলা মহিলা দলের আহ্বায়ক আলবিনা রফিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য মমতাজ আলো, শ্রীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হাফিজুল ইসলাম খান, সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, মুন্সীগঞ্জ জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক বিউটি আক্তার তিশা, পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি দুলাল দাস এবং মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য আব্দুল বাতেন খান শামীম।

এ ছাড়া শ্রীনগর উপজেলা বিএনপি, এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং মহিলা দলের বিপুলসংখ্যক নারী কর্মী সমাবেশে উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে আলবিনা রফিক সমাবেশ সফল করতে অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জানান, শিগগিরই শ্রীনগর উপজেলার ১৪টি ইউনিয়নে মহিলা দলের কমিটি গঠন করা হবে।

শ্রীনগর উপজেলা মহিলা দলের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীনগর উপজেলা মহিলা দলের কর্মী সমাবেশ

১

দৈনিক মুন্সিগঞ্জের বার্তার ১ম প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা জানান জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ

২

জাতীয় প্রেস ক্লাবের সভাপতির সঙ্গে মুন্সিগঞ্জের বার্তার সৌজন্য সাক্ষাৎ

৩

সাবেক মন্ত্রী আব্দুল হাই সিকদারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী

৪

ধোবাউড়ায় “আন-নাজাহ্ বিদ্যানিকেতন” কিন্ডারগার্টেনে ক্লাস পার্টি অনুষ্ঠিত

৫

পরাজয় বুঝতে পেরে দাঁড়িপাল্লার প্রচারণা বন্ধের চেষ্টা চালানো হচ্ছে: দেলাওয়ার

৬

৪৫তম বিসিএসে নিয়োগ পেলেন ১৭০২ জন, চূড়ান্ত গেজেট প্রকাশ

৭

৪৫তম বিসিএসে নিয়োগ পেলেন ১৭০২ জন, চূড়ান্ত গেজেট প্রকাশ

৮

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই মারা গেছেন

৯

ধাওয়া করে ছাত্রদল নেতাকে কুপিয়ে গুরুতর যখম

১০

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নতুন সচিব ড. নূরুন্নাহার চৌধুরী

১১

সংস্কৃতি মন্ত্রণালয় পরিদর্শনে প্রধানমন্ত্রী, দিলেন দিকনির্দেশনা

১২

ঢাকা-সৌদি রুটে ১০০ ফ্লাইট বাতিল,ভোগান্তিতে ১৫ হাজারের বেশি যাত্রী

১৩

মুন্সীগঞ্জ আদর্শ ফাজিল মাদরাসার অফিস সহকারী সামসুল হকের ইন্তেকাল

১৪

ইয়াবাসহ রোমান হাওলাদার আটক

১৫

জাতীয় প্রেসক্লাবের সভাপতির সঙ্গে মুন্সিগঞ্জের বার্তার সম্পাদক আশরাফ ইকবালের সৌজন্য সাক্ষাৎ

১৬

নদীতে নিষেধাজ্ঞা, ডাঙ্গায় ইলিশের হাট

১৭

মাওয়া এক্সপ্রেসওয়েতে এক দিনে দুই দুর্ঘটনা, প্রাণ গেল ১৮ বছরের ফারদিনের

১৮

ধোবাউড়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন, প্রথম ধাপে তিন ওয়ার্ড

১৯

রূপপুরে প্রথমবারের মতো সফল পারমাণবিক বিক্রিয়া

২০