স্টাফ রিপোর্টার
৩ সেপ্টেম্বর ২০২৬, ২:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫ জন

ঢাকেশ্বরী মন্দিরের জমি আওয়ামী লীগ দখল করেছিল: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকেশ্বরী মন্দিরের জমি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দখল করেছিল বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত শুভ জন্মাষ্টমী উপলক্ষে অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিএনপি সরকার দখল হওয়া জমি ফেরত দেবে। আর ধর্মীয় পরিচয়ে বৈষম্য করবে না সরকার।’

তিনি আরও বলেন, ‘হিন্দু সম্প্রায় শ্রীকৃষ্ণকে অনুসরণ করলে দেশ থেকে অশুভ শক্তির বিদায় হবে।’

হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃগোষ্ঠীবিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকারের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জেল হোসাইন কায়কোবাদ, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী, প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিহউল্লাহ, ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন, সিপিডির ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান তপন চন্দ্র মজুমদার, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও কালবেলা পত্রিকার সম্পাদক সন্তোষ শর্মা, স্বামীবাগ ইসকনের অধ্যক্ষ শ্রীমৎ ভক্তিময় নিতাই স্বামী মহারাজ এবং বিএনপির সহধর্মবিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু প্রমুখ।

বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, এ দেশে কেউ সংখ্যালঘু নয়। সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবতে হবে। ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার। আমরা সবাই বাংলাদেশি।

দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ‘দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে। এ জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করা হচ্ছে। সবাইকে সতর্ক থাকতে হবে।’

অনুষ্ঠানে স্থানীয় সরকারমন্ত্রী আবদুল মঈন খান, আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান, বিমানমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন, প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা জাহেদ-উর রহমান, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমান উল্লাহ আমান ও ফরহাদ হালিম ডোনার, সহসভাপতি বরকত উল্লাহ বুলু, গণফোরামের সভাপতি সুব্রত চৌধুরীসহ হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোনারগাঁয়ে মহাসড়কে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু

অতিরিক্ত বিদ্যুৎ বিল, প্রতিবাদ করে ভিডিও আপলোড করায় সেই ছাত্র গ্রেপ্তার

ট্রিলিয়ন ডলারের অর্থনীতি কোনো স্লোগান নয়, এটি পরিকল্পনা: প্রধানমন্ত্রী

জামিন পেলেন না রিয়াজ, আবেদন ফেরত

বিশ্ববাজারে বাড়লো স্বর্ণের দাম

শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

‘সাত মাসে ১৫ হাজার শিশু নিখোঁজ’ যা বলছে পুলিশ

চাঁদপুরে ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

মাওয়ায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, অস্ত্র প্রদর্শনে থমথমে পরিস্থিতি

হরমুজের নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ রাখতে চান ট্রাম্প

১০

ঢাকেশ্বরী মন্দিরের জমি আওয়ামী লীগ দখল করেছিল: স্বরাষ্ট্রমন্ত্রী

১১

সৌদি আরবে রেড অ্যালার্ট জারি

১২

লৌহজংয়ে জাতীয় যুব কাউন্সিলের কমিটিতে এমপি মনোনীত প্রতিনিধি মুক্তার-বৃষ্টি

১৩

হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা

১৪

শ্রীনগর থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার

১৫

গোয়ালীমান্দ্রায় ২০০ পিস ইয়াবাসহ দুই নারী গ্রেফতার

১৬

শ্রীনগরে নবাব রেস্তোরাঁকে ১৫ হাজার টাকা জরিমানা

১৭

‎শ্রীনগরে স্ত্রীর মৃত্যুর শোক সইতে না পেরে স্বামীরও মৃত্য

১৮

আগামী বছরের বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ ঘোষণা

১৯

জ্বালানি চাহিদা ও মুদ্রা সাশ্রয়ে ফুলবাড়ীর কয়লা উত্তোলনের চিন্তা সরকারের

২০