মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
১৪ সেপ্টেম্বর ২০২৬, ৭:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১ জন

মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা, শৃঙ্খলা, পরিচ্ছন্নতা ও পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে মুন্সীগঞ্জ জেলা পুলিশ লাইন্সে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। সুশৃঙ্খল ও মর্যাদাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ প্যারেডে সালামি গ্রহণ ও পরিদর্শন করেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার জনাব মোঃ মেনহাজুল আলম পিপিএম।

প্যারেড পরিদর্শনকালে পুলিশ সুপার উপস্থিত অফিসার ও ফোর্সের শারীরিক ফিটনেস, টার্নআউট, ড্রেসরুলস যথাযথভাবে মেনে চলা, স্বাস্থ্য সচেতনতা ও পরিচ্ছন্নতার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি জনসাধারণের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

তিনি বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি আরও সমুন্নত রাখতে পুলিশ সদস্যদের করণীয় ও বর্জনীয় বিষয়গুলো যথাযথভাবে অনুসরণ করার আহ্বান জানান। দায়িত্ব পালনের ক্ষেত্রে শৃঙ্খলা, সততা, নিষ্ঠা ও পেশাদারিত্ব বজায় রাখার ওপরও গুরুত্ব দেন তিনি।

প্যারেডে অধিনায়কের দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস) জনাব মাহফুজুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব বিল্লাল হোসেন পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব আবুল বাশার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব কামরান হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (মুন্সীগঞ্জ সার্কেল) জনাব মোঃ ইমরান আহম্মেদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) জনাব মোঃ আনিসুর রহমান, সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) জনাব আনোয়ার পারভেজ, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস) জনাব মোঃ সোলায়মান, মোঃ আকবর আলী ও সুমন চন্দ্র ক্ষত্রিয়।

এছাড়াও জেলার সকল থানার অফিসার ইনচার্জ, বিভিন্ন ফাঁড়ি ও ক্যাম্পের ইনচার্জসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা মাস্টার প্যারেডে উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুন্সিগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি সিরাজদিখান থানার ওসি মোঃ আলাউদ্দিন

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তির রেকর্ড, মৃত্যু ৮

সাত ধাপে স্থানীয় সরকার নির্বাচন, ভোট শুরু ১২ নভেম্বর

ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত

মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

উপাচার্যের সঙ্গে হরগঙ্গা কলেজ ছাত্রশিবিরের শুভেচ্ছা ও ৫ দফা প্রস্তাব

শ্রীনগরে পুলিশের অভিযানে ১০ আসামি গ্রেফতার

শ্রীনগরে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

অর্থ বোঝা এখনও বড় চ্যালেঞ্জ

১০

দারিদ্র্য কমানো শিখতে বিদেশ যেতে চান ১০৪ কর্মকর্তা, খরচ ১০ কোটি

১১

ষষ্ঠ শ্রেণির ছাত্রের ফাঁদে অন্তঃসত্ত্বা নবম শ্রেণির ছাত্রী

১২

ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট

১৩

বিরোধীদলকে সঙ্গে নিয়ে জ্বালানি সংকট মোকাবিলা করা হবে: প্রধানমন্ত্রী

১৪

অতিরিক্ত পুলিশ সুপারের সঙ্গে দৈনিক মুন্সিগঞ্জের বার্তার মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ

১৫

বাংলাদেশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিচ্ছে আজ

১৬

অবশেষে নতুন জার্সি পেল বাংলাদেশ, দাম কত

১৭

আওয়ামী সরকারের রেখে যাওয়া ঋণ পরিশোধে বিএনপি সরকারের রেকর্ড

১৮

এবার বিরোধীদলীয় নেতার জন্য দোয়া করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

বড়পুকুরিয়ার কয়লায় নতুন বিদ্যুৎকেন্দ্র নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০