অনলাইন ডেস্ক
৪ সেপ্টেম্বর ২০২৬, ৩:৫১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১ জন

সোনারগাঁয়ে মহাসড়কে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চলন্ত ট্রাকের ধাক্কায় এক নারী পোশাকশ্রমিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ২ জন।

এর প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন কারখানার শ্রমিকরা। এতে মহাসড়কের কয়েক কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে মদনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ৯টার দিকে মহাসড়কের মদনপুর অংশের জাহিন টেক্সটাইল গার্মেন্টসের শ্রমিকরা ছুটির পর ঢাকামুখী লেন হতে চট্টগ্রামগামী লেন পার হচ্ছিলেন। এসময় দ্রুতগতির একটি ট্রাক তিন শ্রমিককে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই এক নারী শ্রমিক নিহত হন।

 

বাকি দুজন গুরুতর আহত হন। পরে অন্য শ্রমিকরা আহতদের উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান এবং ঘাতক ট্রাকটি আটক করেন। 

শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জুলহাস উদ্দিন বলেন, মদনপুর এলাকায় একটি ট্রাকের ধাক্কা একজন নিহত হওয়ায় এ যানজট সৃষ্টি হয়েছে। আমরা মহাসড়কের অবস্থান করে যানজট নিরসন কাজ করে যাচ্ছি। বর্তমানে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

আমরা এরই মধ্যে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিয়েছি এবং ট্রাকচালককে আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোনারগাঁয়ে মহাসড়কে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু

অতিরিক্ত বিদ্যুৎ বিল, প্রতিবাদ করে ভিডিও আপলোড করায় সেই ছাত্র গ্রেপ্তার

ট্রিলিয়ন ডলারের অর্থনীতি কোনো স্লোগান নয়, এটি পরিকল্পনা: প্রধানমন্ত্রী

জামিন পেলেন না রিয়াজ, আবেদন ফেরত

বিশ্ববাজারে বাড়লো স্বর্ণের দাম

শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

‘সাত মাসে ১৫ হাজার শিশু নিখোঁজ’ যা বলছে পুলিশ

চাঁদপুরে ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

মাওয়ায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, অস্ত্র প্রদর্শনে থমথমে পরিস্থিতি

হরমুজের নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ রাখতে চান ট্রাম্প

১০

ঢাকেশ্বরী মন্দিরের জমি আওয়ামী লীগ দখল করেছিল: স্বরাষ্ট্রমন্ত্রী

১১

সৌদি আরবে রেড অ্যালার্ট জারি

১২

লৌহজংয়ে জাতীয় যুব কাউন্সিলের কমিটিতে এমপি মনোনীত প্রতিনিধি মুক্তার-বৃষ্টি

১৩

হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা

১৪

শ্রীনগর থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার

১৫

গোয়ালীমান্দ্রায় ২০০ পিস ইয়াবাসহ দুই নারী গ্রেফতার

১৬

শ্রীনগরে নবাব রেস্তোরাঁকে ১৫ হাজার টাকা জরিমানা

১৭

‎শ্রীনগরে স্ত্রীর মৃত্যুর শোক সইতে না পেরে স্বামীরও মৃত্য

১৮

আগামী বছরের বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ ঘোষণা

১৯

জ্বালানি চাহিদা ও মুদ্রা সাশ্রয়ে ফুলবাড়ীর কয়লা উত্তোলনের চিন্তা সরকারের

২০