স্টাফ রিপোর্টার
৩ সেপ্টেম্বর ২০২৬, ৩:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৩ জন

বিশ্ববাজারে বাড়লো স্বর্ণের দাম

আন্তর্জাতিক বাজারে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) স্বর্ণের দাম বেড়েছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার গ্রিনিচ মান সময় ১২টা ১৭ মিনিটে স্পট গোল্ডের দাম ১ দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৪৪০ দশমিক ৮৭ ডলারে দাঁড়িয়েছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচার্সের দাম বেড়েছে ১ দশমিক ৭ শতাংশ। প্রতি আউন্সের দাম দাঁড়িয়েছে ৪ হাজার ৪৮৭ দশমিক ৭০ ডলারে।

যুক্তরাষ্ট্রের ডলার ও ট্রেজারি বন্ডের ইয়েল্ড কমে যাওয়ায় স্বর্ণের দাম বেড়েছে। একই সঙ্গে বিনিয়োগকারীরা যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ কর্মসংস্থান বা পে-রোলস ডেটার অপেক্ষায় রয়েছেন, যা চলতি মাসে ফেডারেল রিজার্ভের সুদহার নিয়ে বাজারের প্রত্যাশায় প্রভাব ফেলতে পারে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাজার বিশ্লেষকদের নজর এখন যুক্তরাষ্ট্রের আসন্ন কর্মসংস্থান প্রতিবেদনের দিকে। কর্মসংস্থানের তথ্য প্রত্যাশার চেয়ে দুর্বল হলে সুদহার কমানোর সম্ভাবনা বাড়তে পারে, যা সাধারণত স্বর্ণের মতো সুদবিহীন সম্পদের আকর্ষণ বাড়ায়।

এ ছাড়া ডলার ও মার্কিন ট্রেজারি ইয়েল্ড কমে যাওয়াও স্বর্ণের দাম বৃদ্ধিতে সহায়তা করেছে। ডলার দুর্বল হলে অন্যান্য মুদ্রার বিনিয়োগকারীদের কাছে ডলারে মূল্য নির্ধারিত স্বর্ণ তুলনামূলক সস্তা হয়ে ওঠে।

প্রসঙ্গত, টানা তিন দফা কমার পর বাংলাদেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। এবার ভরিতে সর্বোচ্চ ৫ হাজার ৪৮২ টাকা পর্যন্ত দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন এই দর বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বাজুসের নতুন মূল্য তালিকা অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৭ হাজার ৩৬২ টাকা। বুধবার এই মানের স্বর্ণের দাম ছিল ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা। অর্থাৎ এক ভরিতে দাম বেড়েছে ৫ হাজার ৪৮২ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৬ হাজার ৬৯০ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটের স্বর্ণের নতুন দাম হয়েছে ১ লাখ ৯৪ হাজার ৬১৪ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ১ লাখ ৫৮ হাজার ৯৮০ টাকায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাথরঘাটায় ৫০ গ্রাম গাঁজাসহ যুবক আটক

জন্মাষ্টমী উৎসবে মুন্সীগঞ্জে নিশ্ছিদ্র নিরাপত্তা

ঢাকা থেকে দেড় হাজার গাড়ীর বহর নিয়ে বের হবেন ডা. শফিকুর রহমান

লংমার্চে বাধা দিলে জনরোষে পড়বে সরকার : গোলাম পরওয়ার

পকেটে গাঁজা ঢুকিয়ে ফাঁসানোর অভিযোগ, পুরোনো ভিডিও ছড়িয়ে হেয় করার চেষ্টা

প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় পথচারী নিহত

জন্মাষ্টমী ঘিরে মুন্সীগঞ্জে নিরাপত্তার চাদরে শোভাযাত্রা

টকশো ছেড়ে বেরিয়ে গেলেন বিএনপির এমপি বাবুল

মুন্সীগঞ্জের মাকহাটিতে ডিবির অভিযানে ইয়াবাসহ ২ জন গ্রেফতার

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রমজানবেগে হোসাইনিয়া কমিটির উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প

১০

বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনা, স্ত্রীসহ আহত খাদ্য প্রতিমন্ত্রী

১১

সোনারগাঁয়ে মহাসড়কে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু

১২

অতিরিক্ত বিদ্যুৎ বিল, প্রতিবাদ করে ভিডিও আপলোড করায় সেই ছাত্র গ্রেপ্তার

১৩

ট্রিলিয়ন ডলারের অর্থনীতি কোনো স্লোগান নয়, এটি পরিকল্পনা: প্রধানমন্ত্রী

১৪

জামিন পেলেন না রিয়াজ, আবেদন ফেরত

১৫

বিশ্ববাজারে বাড়লো স্বর্ণের দাম

১৬

শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

১৭

‘সাত মাসে ১৫ হাজার শিশু নিখোঁজ’ যা বলছে পুলিশ

১৮

চাঁদপুরে ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

১৯

মাওয়ায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, অস্ত্র প্রদর্শনে থমথমে পরিস্থিতি

২০