নিজস্ব প্রতিবেদক
৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১২ জন

প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় পথচারী নিহত

জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী ও তাঁর স্ত্রীকে বহনকারী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে পড়েছে। ঢাকা থেকে জয়পুরহাটে যাওয়ার পথে আজ শুক্রবার সকাল ৯টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক বড় ব্রিজের পূর্বপাশে হরিপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

‎এ ঘটনায় ফিরোজা বেগম (৫৫) নামে এক নারী পথচারী গুরুতর আহত হয়েছেন। তাঁকে বগুড়ার শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর সেখান থেকে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।‎

‎ ওই পথচারী নারী রাস্তা পার হচ্ছিলেন। এ সময় তাঁকে বাঁচাতে গিয়ে গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। গাড়িটি সড়ক থেকে ছিটকে ধানক্ষেতে গিয়ে পড়ে। পরে পথচারী ও স্থানীয় লোকজন প্রতিমন্ত্রী ও তাঁর স্ত্রীকে উদ্ধার করেন।

‎এ ঘটনায় প্রতিমন্ত্রী হাঁটু ও দুই পায়ে আঘাত পেয়েছেন। তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে তাঁর স্ত্রী নাজমা বেগম অক্ষত রয়েছেন। প্রতিমন্ত্রীর গাড়ির চালকও আহত হয়েছেন।

‎জানা গেছে, আব্দুল বারী জয়পুরহাটে দুইদিনের সরকারি সফরে যাচ্ছিলেন। দুর্ঘটনার পর তাঁকে কালাই পৌর শহরের বাড়িতে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি ওই বাড়িতেই অবস্থান করছেন।

হাঁটু-পায়ে আঘাত পেয়েছেন প্রতিমন্ত্রী, অক্ষত স্ত্রী নাজমা

‎দুর্ঘটনার বিষয়ে প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেন, ‌‘দুর্ঘটনা থেকে আমরা রক্ষা পেয়েছি। রাস্তা থেকে গাড়িটি ফসলের মাঠে পড়ে গিয়ে স্থির অবস্থায় দাঁড়িয়ে থাকে। এতে হাঁটু ও দুই পায়ে ব্যথা পেয়েছি।’‎

‎এ বিষয়ে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম জানান, প্রতিমন্ত্রীর গাড়ি জয়পুরহাটে যাওয়ার পথে এক পথচারী রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ খবর পেয়ে সেখানে গিয়ে তাঁকে উদ্ধার করেছে। এ ঘটনায় তিনি সামান্য আঘাত পেয়েছেন।

‎তিনি জানান, ওই ঘটনায় এক নারী পথচারী গুরুতর আহত হয়েছেন। তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে প্রতিমন্ত্রী তাঁর কালাইয়ের বাসায় রয়েছেন।

‎শিবগঞ্জ থানার ওসি শাহিনুর রহমান বলেন, এক নারী পথচারীকে বাঁচাতে গিয়ে এ দুঘর্টনা ঘটে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সম্মিলিত ইসলামী ব্যাংক ৬৮ হাজার ৭২৬ কোটি টাকার ব্যক্তি আমানত ফেরতের চাপ

৬ দফা না মানলে সরকার পতনের একদফার হুঁশিয়ারি ১১ দলের

আপনার সব ভালো কাজগুলো খারাপ লোকের খারাপ কাজে ধ্বংস হয়ে যাচ্ছে, মির্জা আব্বাস

জ্বালানি সংকটকে পুঁজি করে দেশবাসীকে বিভ্রান্ত করছে একটি দল: প্রধানমন্ত্রী

সব মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন, নিজেরটার খবর নেই: স্বরাষ্ট্রমন্ত্রীকে জামায়াত আমির

সিরাজদিখানে বালুচর ইউনিয়ন বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত

পাথরঘাটায় ৫০ গ্রাম গাঁজাসহ যুবক আটক

জন্মাষ্টমী উৎসবে মুন্সীগঞ্জে নিশ্ছিদ্র নিরাপত্তা

ঢাকা থেকে দেড় হাজার গাড়ীর বহর নিয়ে বের হবেন ডা. শফিকুর রহমান

লংমার্চে বাধা দিলে জনরোষে পড়বে সরকার : গোলাম পরওয়ার

১০

পকেটে গাঁজা ঢুকিয়ে ফাঁসানোর অভিযোগ, পুরোনো ভিডিও ছড়িয়ে হেয় করার চেষ্টা

১১

প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় পথচারী নিহত

১২

জন্মাষ্টমী ঘিরে মুন্সীগঞ্জে নিরাপত্তার চাদরে শোভাযাত্রা

১৩

টকশো ছেড়ে বেরিয়ে গেলেন বিএনপির এমপি বাবুল

১৪

মুন্সীগঞ্জের মাকহাটিতে ডিবির অভিযানে ইয়াবাসহ ২ জন গ্রেফতার

১৫

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রমজানবেগে হোসাইনিয়া কমিটির উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প

১৬

বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনা, স্ত্রীসহ আহত খাদ্য প্রতিমন্ত্রী

১৭

সোনারগাঁয়ে মহাসড়কে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু

১৮

অতিরিক্ত বিদ্যুৎ বিল, প্রতিবাদ করে ভিডিও আপলোড করায় সেই ছাত্র গ্রেপ্তার

১৯

ট্রিলিয়ন ডলারের অর্থনীতি কোনো স্লোগান নয়, এটি পরিকল্পনা: প্রধানমন্ত্রী

২০