সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২২ জন

পকেটে গাঁজা ঢুকিয়ে ফাঁসানোর অভিযোগ, পুরোনো ভিডিও ছড়িয়ে হেয় করার চেষ্টা

 

মুন্সীগঞ্জের সিরাজদিখানে সাংবাদিক মোহাম্মদ রোমান হাওলাদারের পকেটে গাঁজার পোটলা ঢুকিয়ে তাকে পুলিশে দেওয়ার অভিযোগ উঠেছে। ওই ঘটনায় মুন্সিগঞ্জ-১ আসনের সাবেক সাংসদ মহিউদ্দিনের ছেলে রিয়াদ ও তার অনুসারী আমিনসহ তাদের সহযোগী নামধারী সাংবাদিক নাছির ও লিংকন জড়িত ছিলো বলে অভিযোগ ভুক্তভোগী সাংবাদিকের।

সাবেক সাংসদের ছেলেসহ কয়েকজন সাংবাদিক ও বেশ কয়েকজন রাজনৈতিক ব্যক্তির সাজানো ঘটনায় ভ্রাম্যমান আদালতে দেওয়া ২৮ দিন কারাভোগের পর ওই ঘটনার বিস্তারিত তুলে ধরে সংবাদ প্রকাশ করেছিলেন ভুক্তভোগী সাংবাদিক রোমান হাওলাদার।

সম্প্রতি ২০২৩ সালের পহেলা জানুয়ারী সংঘটিত ওই ঘটনার সময় ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দিয়ে সাংবাদিক রোমান হাওলাদারকে সামাজিকভাবে হেয় ও তার পেশাগত ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী সাংবাদিকের অভিযোগ, ২০২৩ সালে রাজাকারের নাতী আয়মান ছাত্রলীগের সভাপতির পদ পাওয়াকে কেন্দ্র করে একটি সংবাদ প্রকাশের জেরে তাকে পরিকল্পিতভাবে আটক করা হয়। পরে তার সঙ্গে থাকা সেলিম নামের ব্যক্তিকে মারধর করে ছেড়ে দেওয়া হলেও তাকে আটকে রেখে নির্যাতন করা হয়। একপর্যায়ে তার পকেটে গাঁজার পোটলা ঢুকিয়ে তাকে মাদকসহ আটক দেখানোর চেষ্টা করা হয়। পরে তাকে পুলিশে সোপর্দ করা হলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিনি ২৮ দিন কারাভোগ করেন বলে জানান রোমান হাওলাদার।

রোমানের দাবি, ঘটনার সময় ধারণ করা ভিডিওটি এতদিন গোপন ছিল। সম্প্রতি ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। তার অভিযোগ, ভিডিওটির একটি অংশকে ভিন্নভাবে উপস্থাপন করে তাকে মাদকসেবী হিসেবে প্রচার এবং তার সাংবাদিকতা ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে।

এ ঘটনায় মোস্তফা নামের এক সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ তুলে সাংবাদিক রোমান হাওলাদার বলেন, তার বিরুদ্ধে অতীতে প্রকাশিত বিভিন্ন সংবাদকে কেন্দ্র করে মোস্তফা ক্ষুব্ধ ছিলো। সেই বিরোধের জেরেই পুরোনো ভিডিও ব্যবহার করে তাকে সামাজিকভাবে হেয় করে নিজের অপকর্মের উপর পর্দা দিয়ে বাঁচতে চাইছে মোস্তফা।

রোমান আরও দাবি করেন, ভিডিওটি সম্পূর্ণভাবে দেখলে ঘটনার প্রকৃত চিত্র স্পষ্ট হবে। তার ভাষ্য অনুযায়ী, ভিডিওতে তার পকেট থেকে গাঁজার পোটলা বের করার দৃশ্য নয়; বরং তার পকেটে গাঁজার পোটলা ঢোকানোর চেষ্টা করতে দেখা যায়।

এদিকে সাংবাদিক রোমান হাওলাদারকে হেয় করার উদ্দেশ্যে পুরোনো ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে সাংবাদিক সমাজের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে ধারণকৃত ভিডিওটি কার সংগ্রহে ছিলো এবং কে মোস্তফার কাছে দিয়ে প্রচার করালো কার কাছে মোস্তফার হাতে এলো তা তদন্তের প্রয়োজন।

সিরাজদিখানের সাংবাদিকদের দাবি, কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে তা আইনগত ও প্রমাণভিত্তিক প্রক্রিয়ায় উপস্থাপন করা উচিত। কোনো সাংবাদিককে হেয় করতে পুরোনো ভিডিও বা বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হয়ে থাকলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

ভুক্তভোগী সাংবাদিক মোহাম্মদ রোমান হাওলাদার বলেন, “আমাকে ফাঁসানোর ঘটনায় সে সময় মামলা করতে পারিনি, কারণ আমার কাছে কোনো প্রমাণ ছিল না। কিন্তু বর্তমানে ছড়িয়ে পড়া ভিডিওটি আমার বড় প্রমাণ। ওই ভিডিওটি প্রমাণ হিসেবে রেখে যারা এ ভিডিও ছড়িয়েছে, যারা যারা শেয়ার করেছে এবং যারা যারা নেতিবাচক মন্তব্য করেছে, তাদের সকলকে আইনের আওতায় আনার জন্য অতি শীঘ্রই মামলা করা হবে।”

তিনি আরও বলেন, ভিডিওটি বর্তমানে তার কাছে ওই ঘটনার গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে রয়েছে। ভিডিওটি কীভাবে এবং কার মাধ্যমে প্রকাশ্যে এসেছে এবং কারা এটি ছড়ানোর ইন্দন যুগিয়েছে তাদের সকলের তথ্য প্রমান হাতে এসেছে। তাই সংশ্লিষ্ট সবার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আমাকে মাদক দিয়ে ফাঁসিয়ে অপরাধী হিসেবে উপস্থাপন করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২৮ দিন কারাগারে পাঠানোর সাজা ভোগ করার পর আদালতের দেওয়া সাজা কার্যকর সাজা ভোগ করার পর আইন অনুযায়ী মামলা নিস্পত্তি হয়ে গেছে। তাহলে যে মামলার রায় এবং সাজা ভোগ করার পর সেই ঘটনার ভিডিও প্রচার করে হেয় করা অপরাধ হিসেবে বিবেচিত হয়৷ আমি আমার সাথে হওয়া অপরাধের বিচার চাইতে অতি শীঘ্রই আদালের দারস্থ হবো।

 

নাম-পরিচয় প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, মালখানাঘরে সাংবাদিক রোমানকে গাঁজা দিয়ে ধরিয়ে দেওয়ার বিষয়টি তিনি ঘটনার দুই-চার দিন পর শুনেছেন। তবে ভিডিওতে তিনি দেখেছেন, রোমানের কাছ থেকে সরাসরি কোনো গাঁজা উদ্ধার করা হয়নি। বরং একজনের হাত থেকে সাদা টিস্যুর ভেতর থাকা কিছু বের করে রোমানের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে।

তিনি বলেন, ঘটনাটিতে জড়িত কয়েকজন যুবক আগে থেকেই মাদক বেচাকেনার সঙ্গে জড়িত বলে তিনি জানেন। তার ভাষ্য, রিয়াদ, আমিন ও মামুনসহ কয়েকজন এলাকায় গাঁজা বেচাকেনার সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং তারা এসব কর্মকাণ্ডে নেতৃত্ব দিতেন।

ওই ব্যক্তি আরও বলেন, যারা নিজেরাই মাদক বেচাকেনার সঙ্গে জড়িত, তারা আবার অন্য কাউকে গাঁজাসহ ধরে পুলিশে দেবে—বিষয়টি তার কাছে হাস্যকর ও প্রশ্নবিদ্ধ মনে হয়েছে। মালখানগর এলাকার অনেকেই এসব বিষয় সম্পর্কে জানেন।

তিনি বলেন, ভিডিওটিতে রোমানের পকেট থেকে যে জোর করে কিছু বের করার চেষ্টা, চিৎকার-চেঁচামেচিসহ যে দৃশ্য দেখা গেছে, তা নিয়েও তার যথেষ্ট সন্দেহ রয়েছে।

এ বিষয়ে মধ্যপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন,সাংবাদিক রোমান তাকে সে সময় জানিয়েছিলেন, মালখানাঘরের ঘটনায় তার সঙ্গে অন্যায় করা হয়েছে। ভিডিওতে রোমানের কাছ থেকে গাঁজা উদ্ধারের বিষয়টি তার কাছেও স্বাভাবিক মনে হয়নি। বিভিন্ন সূত্রে তিনি জানতে পেরেছেন, ঘটনাটি অন্যভাবে ঘটেছিল। তিনি আরও বলেন, রোমানের সঙ্গে কথা বলা এবং বিভিন্ন ব্যক্তির কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তিনি জানতে পেরেছেন, তাকে ব্ল্যাকমেইল করা হয়েছিল।

স্থানীয় সাংবাদিকদের একাংশ মনে করেন, যে ঘটনা ২০২৩ সালের একটি প্রতিহিংসার কারনে সংঘটিত হয়। সেই একই ঘটনা মানুষের সামনে এনে ঘটনার ভুক্তভোগীকে নেতিবাচক ভাবে উপস্থাপন করা ঘৃনিত একটি কাজ। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সম্মিলিত ইসলামী ব্যাংক ৬৮ হাজার ৭২৬ কোটি টাকার ব্যক্তি আমানত ফেরতের চাপ

৬ দফা না মানলে সরকার পতনের একদফার হুঁশিয়ারি ১১ দলের

আপনার সব ভালো কাজগুলো খারাপ লোকের খারাপ কাজে ধ্বংস হয়ে যাচ্ছে, মির্জা আব্বাস

জ্বালানি সংকটকে পুঁজি করে দেশবাসীকে বিভ্রান্ত করছে একটি দল: প্রধানমন্ত্রী

সব মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন, নিজেরটার খবর নেই: স্বরাষ্ট্রমন্ত্রীকে জামায়াত আমির

সিরাজদিখানে বালুচর ইউনিয়ন বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত

পাথরঘাটায় ৫০ গ্রাম গাঁজাসহ যুবক আটক

জন্মাষ্টমী উৎসবে মুন্সীগঞ্জে নিশ্ছিদ্র নিরাপত্তা

ঢাকা থেকে দেড় হাজার গাড়ীর বহর নিয়ে বের হবেন ডা. শফিকুর রহমান

লংমার্চে বাধা দিলে জনরোষে পড়বে সরকার : গোলাম পরওয়ার

১০

পকেটে গাঁজা ঢুকিয়ে ফাঁসানোর অভিযোগ, পুরোনো ভিডিও ছড়িয়ে হেয় করার চেষ্টা

১১

প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় পথচারী নিহত

১২

জন্মাষ্টমী ঘিরে মুন্সীগঞ্জে নিরাপত্তার চাদরে শোভাযাত্রা

১৩

টকশো ছেড়ে বেরিয়ে গেলেন বিএনপির এমপি বাবুল

১৪

মুন্সীগঞ্জের মাকহাটিতে ডিবির অভিযানে ইয়াবাসহ ২ জন গ্রেফতার

১৫

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রমজানবেগে হোসাইনিয়া কমিটির উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প

১৬

বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনা, স্ত্রীসহ আহত খাদ্য প্রতিমন্ত্রী

১৭

সোনারগাঁয়ে মহাসড়কে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু

১৮

অতিরিক্ত বিদ্যুৎ বিল, প্রতিবাদ করে ভিডিও আপলোড করায় সেই ছাত্র গ্রেপ্তার

১৯

ট্রিলিয়ন ডলারের অর্থনীতি কোনো স্লোগান নয়, এটি পরিকল্পনা: প্রধানমন্ত্রী

২০