অনলাইন ডেস্ক
৪ সেপ্টেম্বর ২০২৬, ২:৪৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৩ জন

অতিরিক্ত বিদ্যুৎ বিল, প্রতিবাদ করে ভিডিও আপলোড করায় সেই ছাত্র গ্রেপ্তার

বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার দাবি করে সরকারের সংশ্লিষ্টদের গালিগালাজ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছাড়ার দায়ে সিফাত আব্দুল্লাহ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সিফাত রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট কলেজের ছাত্র বলে জানা গেছে। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রব্বানী।

জানা যায়, সিফাত আব্দুল্লাহ নামে ওই যুবক বেশ কিছুদিন যাবত প্রধানমন্ত্রী তারেক রহমান ও সরকারের সংশ্লিষ্টদেরকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন কুরুচিপূর্ণ বক্তব্য ও লেখালেখি করতেন। সর্বশেষ বৃহস্পতিবার এক মিনিট ২৪ সেকেন্ডের একটি ভিডিওতে সরকারে সংশ্লিষ্টদের গালিগালাজ করতে দেখা যায় তাকে।

সেখানে তিনি দাবি করেন, তার বাসায় চলতি মাসে ৪ হাজার এবং তার আগের মাসে ৫ হাজার টাকা বিদ্যুৎ বিল এসেছে, যা অতিরিক্ত বলে তিনি দাবি করেন। এ সময় তার হাতে বিদ্যুৎ বিলের দুটি কাগজও দেখা যায়। পরে বিষয়টি ভাইরাল হলে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা গাছা থানা পুলিশকে জানায়। পরে রাতেই পুলিশ ওই যুবককে গ্রেপ্তার করে।

গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রব্বানী বলেন, প্রধানমন্ত্রীকে কটূক্তির দায়ে সিফাত আব্দুল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে রাত ৯টার দিকে থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলমান রয়েছে।

এদিকে, রাত ১০টার দিকে সিফাতের ফেসবুক আইডিতে (Sifat Abdullah) একটি স্ট্যাটাস দেওয়া হয়। সেখানে লেখা হয়, সিফাত আব্দুল্লাহ গ্রেপ্তার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাথরঘাটায় ৫০ গ্রাম গাঁজাসহ যুবক আটক

জন্মাষ্টমী উৎসবে মুন্সীগঞ্জে নিশ্ছিদ্র নিরাপত্তা

ঢাকা থেকে দেড় হাজার গাড়ীর বহর নিয়ে বের হবেন ডা. শফিকুর রহমান

লংমার্চে বাধা দিলে জনরোষে পড়বে সরকার : গোলাম পরওয়ার

পকেটে গাঁজা ঢুকিয়ে ফাঁসানোর অভিযোগ, পুরোনো ভিডিও ছড়িয়ে হেয় করার চেষ্টা

প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় পথচারী নিহত

জন্মাষ্টমী ঘিরে মুন্সীগঞ্জে নিরাপত্তার চাদরে শোভাযাত্রা

টকশো ছেড়ে বেরিয়ে গেলেন বিএনপির এমপি বাবুল

মুন্সীগঞ্জের মাকহাটিতে ডিবির অভিযানে ইয়াবাসহ ২ জন গ্রেফতার

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রমজানবেগে হোসাইনিয়া কমিটির উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প

১০

বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনা, স্ত্রীসহ আহত খাদ্য প্রতিমন্ত্রী

১১

সোনারগাঁয়ে মহাসড়কে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু

১২

অতিরিক্ত বিদ্যুৎ বিল, প্রতিবাদ করে ভিডিও আপলোড করায় সেই ছাত্র গ্রেপ্তার

১৩

ট্রিলিয়ন ডলারের অর্থনীতি কোনো স্লোগান নয়, এটি পরিকল্পনা: প্রধানমন্ত্রী

১৪

জামিন পেলেন না রিয়াজ, আবেদন ফেরত

১৫

বিশ্ববাজারে বাড়লো স্বর্ণের দাম

১৬

শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

১৭

‘সাত মাসে ১৫ হাজার শিশু নিখোঁজ’ যা বলছে পুলিশ

১৮

চাঁদপুরে ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

১৯

মাওয়ায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, অস্ত্র প্রদর্শনে থমথমে পরিস্থিতি

২০