মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ৫০ গ্রাম গাঁজাসহ মোঃ নুরুজ্জামান (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৩টা ৫ মিনিটের দিকে উপজেলার খাহ্রা বাসস্ট্যান্ডের উত্তর পাশে সড়কের ওপর থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার নুরুজ্জামান শ্রীনগর উপজেলার বাড়ৈখালি গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে।
শ্রীনগর থানা পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী বিশেষ অভিযানে বৃহস্পতিবার বিকেলে শ্রীনগর থানা পুলিশের একটি দল খাহ্রা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন হিসেবে নুরুজ্জামানকে আটক করে তল্লাশি চালানো হয়।
তল্লাশিকালে তার কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা মাদকদ্রব্য জব্দতালিকামূলে জব্দ করা হয় এবং নুরুজ্জামানকে গ্রেফতার দেখানো হয়।
শ্রীনগর থানার ওসি (তদন্ত) মিল্টন দত্ত জানান, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে।
মন্তব্য করুন