নিজস্ব প্রতিবেদক
১৩ অক্টোবর ২০২৬, ৭:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৬ জন

জাতীয় প্রেসক্লাবের সভাপতির সঙ্গে মুন্সিগঞ্জের বার্তার সম্পাদক আশরাফ ইকবালের সৌজন্য সাক্ষাৎ

 

জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সম্পাদক আশরাফ ইকবাল। গত ৭ আগস্ট ২০২৫, বৃহস্পতিবার রাত ৯টায় বসুন্ধরায় অবস্থিত দৈনিক কালের কণ্ঠের অফিসে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে দুই সম্পাদকের মধ্যে গণমাধ্যমের বর্তমান অবস্থা, স্থানীয় সাংবাদিকতার গুরুত্ব ও সম্ভাবনা এবং সংবাদপত্র পরিচালনায় নানা চ্যালেঞ্জ নিয়ে আন্তরিক আলোচনা হয়। মুন্সিগঞ্জের মানুষের কণ্ঠস্বর জাতীয় পরিসরে তুলে ধরতে স্থানীয় পত্রিকার ভূমিকা নিয়েও কথা হয়।

জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সার্বিক সাফল্য কামনা করেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের এই যাত্রায় তিনি সবসময় পত্রিকাটির পাশে থাকবেন। নবীন এই সংবাদপত্রের অগ্রযাত্রায় তিনি প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাসও দেন।

এ সময় উপস্থিত ছিলেন ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সম্পাদক আশরাফ ইকবাল এবং পত্রিকাটির সহযোগী সম্পাদক আতিকুর রহমান নয়ন।

সৌজন্য সাক্ষাৎ শেষে দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সম্পাদক আশরাফ ইকবাল জাতীয় প্রেসক্লাবের সভাপতিকে তাঁর মূল্যবান সময় ও আন্তরিকতার জন্য ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও তাঁর দিকনির্দেশনা ও সহযোগিতা কামনা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় প্রেসক্লাবের সভাপতির সঙ্গে মুন্সিগঞ্জের বার্তার সম্পাদক আশরাফ ইকবালের সৌজন্য সাক্ষাৎ

১

নদীতে নিষেধাজ্ঞা, ডাঙ্গায় ইলিশের হাট

২

মাওয়া এক্সপ্রেসওয়েতে এক দিনে দুই দুর্ঘটনা, প্রাণ গেল ১৮ বছরের ফারদিনের

৩

ধোবাউড়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন, প্রথম ধাপে তিন ওয়ার্ড

৪

রূপপুরে প্রথমবারের মতো সফল পারমাণবিক বিক্রিয়া

৫

সরানো হচ্ছে সচিবালয়, ব্যয় হবে ৩৫০০ কোটি টাকা

৬

তাজমিন হত্যা-মামলায় আটক প্রেমিক রাজু প্রাথমিক জিজ্ঞাসাবাদে উঠে এলো যেসব তথ্য

৭

এবার সৌদির দাম্মাম আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা

৮

অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্রমণ বন্ধ ঘোষণা

৯

উচ্চারণগত ভুল, দুঃখপ্রকাশ করলেন রাশেদ খাঁন

১০

নিয়োগপত্রের দাবিতে অধিদপ্তরের সামনে রাতেও অবস্থান প্রাথমিক সহকারী শিক্ষক প্রার্থীদের

১১

‎আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে শ্রীনগরে ছাত্রদলের বাইক শোডাউন

১২

শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনে সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকবে বিএনপি: এমরান সালেহ প্রিন্স

১৩

বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকে নিতে হবে: শামা ওবায়েদ

১৪

গোপালগঞ্জ ছাত্রদলের নতুন কমিটি আহ্বায়ক আওয়ামী পরিবারের সদস্য, আছে সন্তানও, মামীকে ধর্ষণ মামলার আসামি সদস্য সচিব

১৫

অতিরিক্ত ডিআইজি টুটুল বরখাস্ত

১৬

নাগরিকদের গোপন তথ্য বিক্রির অভিযোগে গ্রেফতার ৪ পুলিশ সদস্য

১৭

মোহাম্মদপুরে ভেজাল ও অনুমোদনহীন ওষুধের বিপুল মজুত, গ্রেপ্তার ৩

১৮

সৌদি আরবে অগ্নিকাণ্ডে দুই বাংলাদেশি যুবকের মৃত্যু

১৯

ঘরে ঘরে জন্মনিরোধক সামগ্রী পৌঁছে দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

২০