অনলাইন ডেস্ক
৮ অক্টোবর ২০২৬, ১:০৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৬ জন

ঘরে ঘরে জন্মনিরোধক সামগ্রী পৌঁছে দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

চলতি বছরের ডিসেম্বর থেকে শুরু হয়ে ২০২৭ সালের নভেম্বর মাস পর্যন্ত বছরব্যাপী পরিবার পরিকল্পনা ক্যাম্পেইন পরিচালনা করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। আগামী ১ ডিসেম্বর ২০২৬ থেকে ৩০ নভেম্বর ২০২৭ পর্যন্ত সারা দেশে এ কর্মসূচি চলবে। মাঠপর্যায়ে প্রচার-প্রচারণার পাশাপাশি ঘরে ঘরে জন্মনিয়ন্ত্রণ সামগ্রী ও প্রয়োজনীয় পরামর্শ পৌঁছে দেওয়া হবে।

বুধবার (০৭ অক্টোবর) সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, নতুন ১৭টি রেডিওথেরাপি মেশিনের মধ্যে ছয়টি ঢাকায় এবং ১১টি ঢাকার বাইরে স্থাপন করা হবে। এর ফলে ক্যানসার রোগীরা নিজ নিজ এলাকায় স্বল্পমূল্যে চিকিৎসাসেবা নেওয়ার সুযোগ পাবেন এবং চিকিৎসাপ্রত্যাশীদের ঢাকামুখী চাপ অনেকাংশে কমবে।

ডেঙ্গু পরিস্থিতি প্রসঙ্গে তিনি জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার আন্তর্জাতিক প্রটোকল অনুসরণ করে রোগীদের চিকিৎসা ও প্রয়োজনীয় স্যালাইন সরবরাহ নিশ্চিত করা হচ্ছে। ডেঙ্গুর ধরন পরিবর্তন এবং ডেঙ্গু-পরবর্তী কার্ডিয়াক জটিলতার বিষয়টি বিবেচনায় রেখে চিকিৎসকদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি মশা নিয়ন্ত্রণে জনসচেতনতা ও পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাগরিকদের গোপন তথ্য বিক্রির অভিযোগে গ্রেফতার ৪ পুলিশ সদস্য

১

মোহাম্মদপুরে ভেজাল ও অনুমোদনহীন ওষুধের বিপুল মজুত, গ্রেপ্তার ৩

২

সৌদি আরবে অগ্নিকাণ্ডে দুই বাংলাদেশি যুবকের মৃত্যু

৩

ঘরে ঘরে জন্মনিরোধক সামগ্রী পৌঁছে দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

৪

শ্রীনগরে সাংবাদিকদের ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টা, অভিযোগ এমপির ক্যামেরাপার্সনের বিরুদ্ধে

৫

শ্রীনগর অগ্রণী ব্যাংকে অর্থ আত্মসাতের অভিযোগে আরও ৫ জন গ্রেপ্তার

৬

চট্টগ্রাম বন্দরে অনুমতি ছাড়া ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা

৭

সেপ্টেম্বরে মূল্যস্ফীতি বেড়েছে, আয় বাড়ার গতি কমেছে

৮

যাত্রী হয়রানি-অনিয়মে বিমানবন্দরে ‘ম্যাজিস্ট্রেট নওশাদের’ অভিযান

৯

চাঁদপুরে ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা, কার্যকর আজ রাত থেকে

১০

এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কিনছে বাংলাদেশ

১১

দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না,রিজভী

১২

শ্রীনগরে আইনশৃঙ্খলা সভায় এমপির উপস্থিতিতে জামায়াত আমির লাঞ্ছিত

১৩

১০০ পিস ইয়াবাসহ শ্রীনগরে দুইজন গ্রেফতার

১৪

নৈশ প্রহরীর চাকরি না দেওয়ায় মাদ্রাসা দখল ও অধ্যক্ষকে হুমকির অভিযোগ

১৫

৮ ঘণ্টার ব্যাটারি স্টোরেজ সুবিধাসহ রামপাল সৌরবিদ্যুৎ প্রকল্পের অনুমোদন

১৬

পাঠকের আস্থায় এগিয়ে ‘দৈনিক মুন্সিগঞ্জের বার্তা’: সেরা প্রতিবেদকদের স্বীকৃতি

১৭

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, আটক ১

১৮

বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

১৯

সদরঘাটে জবি ছাত্রদল কর্মীদের ৪০ হাজার টাকা দাবি, ২০ হাজারে মীমাংসা

২০