স্টাফ রিপোর্টার
৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১ জন

অতিরিক্ত পুলিশ সুপারের সঙ্গে দৈনিক মুন্সিগঞ্জের বার্তার মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ

মুন্সিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইমরান আহম্মেদ, পিপিএম (সেবা)-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছে দৈনিক মুন্সিগঞ্জের বার্তা। বুধবার রাতে তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত এই সাক্ষাতে উঠে আসে গণমাধ্যম ও প্রশাসনের পারস্পরিক সহযোগিতার নানা দিক।

সাক্ষাৎকালে দৈনিক মুন্সিগঞ্জের বার্তার প্রতিনিধি দল পত্রিকার প্রকাশনা কার্যক্রম, জনসচেতনতামূলক উদ্যোগ এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে। একই সঙ্গে স্থানীয় বিভিন্ন বিষয়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা এবং ভবিষ্যতে সমন্বিতভাবে কাজ করার সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

সাক্ষাৎকালে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, “জেলা পুলিশ আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে। সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে দায়িত্বশীল গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। নির্ভুল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন জনসচেতনতা বৃদ্ধি এবং অপরাধ প্রতিরোধে সহায়ক ভূমিকা পালন করে।”

দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সম্পাদক আশরাফ ইকবাল পত্রিকার সার্বিক জনকল্যাণমুখী পদক্ষেপ নিয়ে বলেন, “দৈনিক মুন্সিগঞ্জের বার্তা সবসময় নির্ভুল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে মানুষের পাশে থাকার চেষ্টা করে আসছে। প্রশাসনের সঙ্গে গণমাধ্যমের এই ধরনের সেতুবন্ধন জনস্বার্থে কাজ করাকে আরও সহজ করে তোলে। পুলিশ প্রশাসনের এই আন্তরিক সহযোগিতা আমাদের পথচলাকে আরও উৎসাহিত করবে। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই পারে সমাজে সত্যিকারের ইতিবাচক পরিবর্তন আনতে এবং জনগণের কণ্ঠস্বর হয়ে ভবিষ্যতেও জনকল্যাণমুখী সাংবাদিকতা অব্যাহত রাখব।”

এ সময় উপস্থিত ছিলেন পত্রিকার নির্বাহী সম্পাদক বর্ষণ মোহাম্মদ, ব্যবস্থাপনা সম্পাদক রাজু আহমেদ, মাল্টিমিডিয়া প্রতিনিধি মোহাম্মদ ছিবগাতুল্লাহ, সিরাজদিখান প্রতিনিধি সিজান খানসহ অন্যান্য প্রতিনিধিরা।

আলোচনায় সবাই দায়িত্বশীল সাংবাদিকতা ও জনস্বার্থে তথ্যভিত্তিক সংবাদ পরিবেশনের গুরুত্ব তুলে ধরেন এবং ভবিষ্যতেও পারস্পরিক সহযোগিতা বজায় রাখার আশাবাদ ব্যক্ত করেন। প্রশাসন ও গণমাধ্যমের এই ধরনের নিয়মিত মতবিনিময় সমাজে স্বচ্ছতা ও জনআস্থা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অতিরিক্ত পুলিশ সুপারের সঙ্গে দৈনিক মুন্সিগঞ্জের বার্তার মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিচ্ছে আজ

অবশেষে নতুন জার্সি পেল বাংলাদেশ, দাম কত

আওয়ামী সরকারের রেখে যাওয়া ঋণ পরিশোধে বিএনপি সরকারের রেকর্ড

এবার বিরোধীদলীয় নেতার জন্য দোয়া করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

বড়পুকুরিয়ার কয়লায় নতুন বিদ্যুৎকেন্দ্র নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর

সম্মিলিত ইসলামী ব্যাংক ৬৮ হাজার ৭২৬ কোটি টাকার ব্যক্তি আমানত ফেরতের চাপ

৬ দফা না মানলে সরকার পতনের একদফার হুঁশিয়ারি ১১ দলের

আপনার সব ভালো কাজগুলো খারাপ লোকের খারাপ কাজে ধ্বংস হয়ে যাচ্ছে, মির্জা আব্বাস

জ্বালানি সংকটকে পুঁজি করে দেশবাসীকে বিভ্রান্ত করছে একটি দল: প্রধানমন্ত্রী

১০

সব মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন, নিজেরটার খবর নেই: স্বরাষ্ট্রমন্ত্রীকে জামায়াত আমির

১১

সিরাজদিখানে বালুচর ইউনিয়ন বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত

১২

পাথরঘাটায় ৫০ গ্রাম গাঁজাসহ যুবক আটক

১৩

জন্মাষ্টমী উৎসবে মুন্সীগঞ্জে নিশ্ছিদ্র নিরাপত্তা

১৪

ঢাকা থেকে দেড় হাজার গাড়ীর বহর নিয়ে বের হবেন ডা. শফিকুর রহমান

১৫

লংমার্চে বাধা দিলে জনরোষে পড়বে সরকার : গোলাম পরওয়ার

১৬

পকেটে গাঁজা ঢুকিয়ে ফাঁসানোর অভিযোগ, পুরোনো ভিডিও ছড়িয়ে হেয় করার চেষ্টা

১৭

প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় পথচারী নিহত

১৮

জন্মাষ্টমী ঘিরে মুন্সীগঞ্জে নিরাপত্তার চাদরে শোভাযাত্রা

১৯

টকশো ছেড়ে বেরিয়ে গেলেন বিএনপির এমপি বাবুল

২০