স্টাফ রিপোর্টার
৭ সেপ্টেম্বর ২০২৬, ৯:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ০ জন

এবার বিরোধীদলীয় নেতার জন্য দোয়া করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় সংসদ অধিবেশনে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের জন্য দোয়া করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার (০৭ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে বিরোধীদলীয় নেতার জন্য দোয়া করেন তিনি।

এ সময় সালাহউদ্দিন আহমদ বলেন, ‘মাননীয় বিরোধীদলীয় নেতা আমার জন্য এই মহান সংসদে দাঁড়িয়ে দুই হাত তুলে মোনাজাত করেছেন। তাই আমিও দোয়া করছি।’

এরপর ডা. শফিকুর রহমানের জন্য দোয়া করে তিনি বলেন, ‘রব্বুল আলামিন আমাদের মাননীয় বিরোধীদলীয় নেতাকে শ্বেত-শুভ্র বুজুর্গানে দ্বীন। তার হায়াতে তাইয়্যেবা দান করুন। সবরে জামিল দান করুন।’

এর আগে ৩ সেপ্টেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে ‘এসআরবি বিল ২০২৬’ নিয়ে আলোচনার সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের জন্য দুই হাত তুলে দোয়া করেছিলেন ডা. শফিকুর রহমান।

স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য তখন দুই হাত তুলে মোনাজাতের ভঙ্গিতে বিরোধীদলীয় নেতা বলেন, ‘হে রাব্বুল আলামিন, তুমি উনার দিলটাকে অনেক বড় করে দাও। আল্লাহ তায়ালা, জাতির স্বার্থেই বড় করে দিন।’

অন্যদিকে সংসদের নিজ আসনে বসা অবস্থায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে আমিন বলে মুখে হাত বুলাতে দেখা গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার বিরোধীদলীয় নেতার জন্য দোয়া করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

বড়পুকুরিয়ার কয়লায় নতুন বিদ্যুৎকেন্দ্র নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর

সম্মিলিত ইসলামী ব্যাংক ৬৮ হাজার ৭২৬ কোটি টাকার ব্যক্তি আমানত ফেরতের চাপ

৬ দফা না মানলে সরকার পতনের একদফার হুঁশিয়ারি ১১ দলের

আপনার সব ভালো কাজগুলো খারাপ লোকের খারাপ কাজে ধ্বংস হয়ে যাচ্ছে, মির্জা আব্বাস

জ্বালানি সংকটকে পুঁজি করে দেশবাসীকে বিভ্রান্ত করছে একটি দল: প্রধানমন্ত্রী

সব মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন, নিজেরটার খবর নেই: স্বরাষ্ট্রমন্ত্রীকে জামায়াত আমির

সিরাজদিখানে বালুচর ইউনিয়ন বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত

পাথরঘাটায় ৫০ গ্রাম গাঁজাসহ যুবক আটক

জন্মাষ্টমী উৎসবে মুন্সীগঞ্জে নিশ্ছিদ্র নিরাপত্তা

১০

ঢাকা থেকে দেড় হাজার গাড়ীর বহর নিয়ে বের হবেন ডা. শফিকুর রহমান

১১

লংমার্চে বাধা দিলে জনরোষে পড়বে সরকার : গোলাম পরওয়ার

১২

পকেটে গাঁজা ঢুকিয়ে ফাঁসানোর অভিযোগ, পুরোনো ভিডিও ছড়িয়ে হেয় করার চেষ্টা

১৩

প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় পথচারী নিহত

১৪

জন্মাষ্টমী ঘিরে মুন্সীগঞ্জে নিরাপত্তার চাদরে শোভাযাত্রা

১৫

টকশো ছেড়ে বেরিয়ে গেলেন বিএনপির এমপি বাবুল

১৬

মুন্সীগঞ্জের মাকহাটিতে ডিবির অভিযানে ইয়াবাসহ ২ জন গ্রেফতার

১৭

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রমজানবেগে হোসাইনিয়া কমিটির উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প

১৮

বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনা, স্ত্রীসহ আহত খাদ্য প্রতিমন্ত্রী

১৯

সোনারগাঁয়ে মহাসড়কে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু

২০