স্টাফ রিপোর্টার
১৬ সেপ্টেম্বর ২০২৬, ২:০৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ০ জন

মাওয়া থেকে হারিয়ে যাওয়া চার শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

মুন্সিগঞ্জের পদ্মা সেতু (উত্তর) থানা পুলিশের তৎপরতায় হারিয়ে যাওয়া চার শিশুকে উদ্ধার করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশের মানবিক উদ্যোগে সন্তানদের ফিরে পেয়ে স্বস্তি ফিরেছে তিন পরিবারের মধ্যে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৫ সেপ্টেম্বর সকাল আনুমানিক ১১টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ইস্টার্ন বাজার এলাকার বাসা থেকে বাবা-মায়ের অজান্তে চার শিশু বের হয়ে যায়। তারা হলো রাব্বি (১০), পিতা আব্দুল করিম; জাহিদুল ইসলাম (১১), পিতা হানিফ; এবং জমজ দুই ভাই হাসান (১১) ও হোসাইন (১১), পিতা রিয়াজুল ইসলাম। তাদের সবার বাড়ি ঢাকার কেরানীগঞ্জ স্ট্যান্ড বাজার এলাকায়।

শিশুরা তেঘরিয়া রেলস্টেশন থেকে ট্রেনের টিকিট কেটে মাওয়া রেলস্টেশনে নামে। পরে সঙ্গে থাকা ২০০ টাকা নিয়ে মাওয়া ঘাট এলাকায় ঘোরাঘুরি করে। একপর্যায়ে টাকা শেষ হয়ে গেলে তারা বাড়িতে ফিরে যেতে না পেরে বিপাকে পড়ে। সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে চন্দ্রের বাড়ি বাজার এলাকায় তাদের কান্নাকাটি করতে দেখা যায়।

বিষয়টি জানতে পেরে পদ্মা সেতু (উত্তর) থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে চার শিশুকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। পরে পুলিশ দ্রুত তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে পরিচয় নিশ্চিত করে।

পরিচয় নিশ্চিত হওয়ার পর শিশুদের পরিবারের সদস্যদের কাছে নিরাপদে হস্তান্তর করা হয়।

পুলিশ জানায়, সন্তানদের খুঁজে না পেয়ে তিন পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে দিশাহারা হয়ে পড়েছিলেন। পুলিশের তৎপরতায় শিশুদের নিরাপদে ফিরে পাওয়ায় পরিবারগুলোর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

এদিকে, হারিয়ে যাওয়া শিশুদের দ্রুত উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ায় স্থানীয় বাসিন্দারা পদ্মা সেতু (উত্তর) থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাওয়া থেকে হারিয়ে যাওয়া চার শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

দল চাইলে আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা করব; ঝাড়ু মিছিলের পর নারী এমপি

দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদকসহ গ্রেপ্তার ৫

শ্রীনগরে ডিবির অভিযানে ৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

ভারত থেকে দেশে এলো ৪ হাজার টন ডিজেল

মানবকণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল মুন্সিগঞ্জে উদযাপন

সংকট কাটিয়ে জাতীয় গ্রিডে বাড়ছে গ্যাসের সরবরাহ

বাঁধনের খোঁজ নিতে বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শ্রীনগরে ডিবির অভিযানে ১০ গ্রাম হেরোইনসহ দুই নারী গ্রেপ্তার

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ইসির ‘ইউটার্ন’

১০

রাজধানীতে আ. লীগের সাবেক এমপি আজিজুল হক আটক

১১

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি

১২

মুন্সিগঞ্জে আ.লীগের ‘মিছিল করতে’ যাওয়ার পথে ৩ মাইক্রোবাসসহ ৩১ জন গ্রেপ্তার

১৩

সিরাজদিখানের মালখানগরে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার

১৪

শ্রীনগরে প্রতিবেশীর জমি দখল করে ঘর নির্মাণে বিএনপির নেতাসহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ

১৫

ফরিদপুরের সদরপুরে মাদক সেবনের দায়ে ৪ জনের অর্থ – কারাদন্ড

১৬

ফরিদপুরের ভাঙ্গায় ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

১৭

ফরিদপুরে পাচার ও অনৈতিক কাজে বাধ্য করায় একজনের ২০ বছরের কারাদণ্ড

১৮

মুন্সিগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি সিরাজদিখান থানার ওসি মোঃ আলাউদ্দিন

১৯

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তির রেকর্ড, মৃত্যু ৮

২০