মুন্সীগঞ্জের শ্রীনগরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০ গ্রাম হেরোইনসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৫টা ৪৫ মিনিটের দিকে শ্রীনগর থানাধীন শ্রীনগর স্টেডিয়াম সংলগ্ন গ্যারান্টি ফার্নিচার দোকানের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন, মোসা. সাবিনা বেগম (৩০), স্বামী নুর ইসলাম, পিতা মৃত আব্দুল হক তালুকদার, সাং দক্ষিণ মেদিনী মণ্ডল (যশলদিয়া প্রজেক্ট, ভাসমান), থানা পদ্মাসেতু উত্তর, জেলা মুন্সীগঞ্জ। অপরজন মোছা. আইরিন ওরফে রত্না বেগম (৩৮), স্বামী আশরাফ ইসলাম, পিতা আলী হোসেন, সাং দক্ষিণ মেদিনী মণ্ডল (যশলদিয়া প্রজেক্ট), থানা পদ্মাসেতু উত্তর, জেলা মুন্সীগঞ্জ। বর্তমানে তিনি শ্রীনগর উপজেলা সংলগ্ন জিল্লু মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
পুলিশ জানায়, মুন্সীগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণে পুলিশ সুপার, মুন্সীগঞ্জের নির্দেশনায় নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই (নিঃ) সৈয়দ হাসিব আহম্মেদের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযানটি পরিচালনা করে।
অভিযানে গ্রেপ্তার দুই নারীর কাছ থেকে ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মন্তব্য করুন