মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
১৫ সেপ্টেম্বর ২০২৬, ৭:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৩ জন

মুন্সিগঞ্জে আ.লীগের ‘মিছিল করতে’ যাওয়ার পথে ৩ মাইক্রোবাসসহ ৩১ জন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পুলিশের চেকপোস্ট থেকে ১০ জন এবং জেলা সদরের পৃথক দুই এলাকা থেকে আরও ২১ জনসহ মোট ৩১ জনকে আটক করেছে পুলিশ। এ সময় তিনটি মাইক্রোবাস জব্দ করা হয়।

পুলিশ জানায়, সোমবার দিবাগত রাত ১২টা থেকে রাত ৩টার মধ্যে শ্রীনগর ও মুন্সীগঞ্জ সদর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা সবাই ২০ থেকে ২৫ বছর বয়সী। পুলিশের দাবি, তারা মাওয়া এক্সপ্রেসওয়েতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে মিছিল করার উদ্দেশ্যে যাচ্ছিলেন।

শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিছুর রহমান জানান, আওয়ামী লীগের পক্ষ থেকে মিছিল হতে পারে এমন তথ্যের ভিত্তিতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস সড়কের ছনবাড়ি এলাকায় চেকপোস্ট বসায় পুলিশ। এ সময় একটি সন্দেহভাজন মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ১০ জনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা মিছিলের প্রস্তুতি নিতে যাচ্ছিল বলে পুলিশকে জানায়।

পরে মঙ্গলবার দুপুরে আটক ১০ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়। মামলার পর তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

অন্যদিকে, মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তছলিম উদ্দিন জানান, সদর উপজেলার সিপাহিপাড়া এলাকা থেকে ১১ জন এবং নয়াগাঁও এলাকা থেকে ১০ জনসহ মোট ২১ জনকে আটক করা হয়। এ সময় দুটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, আটক ২১ জনের বিরুদ্ধেও মঙ্গলবার দুপুরে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাওয়া থেকে হারিয়ে যাওয়া চার শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

দল চাইলে আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা করব; ঝাড়ু মিছিলের পর নারী এমপি

দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদকসহ গ্রেপ্তার ৫

শ্রীনগরে ডিবির অভিযানে ৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

ভারত থেকে দেশে এলো ৪ হাজার টন ডিজেল

মানবকণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল মুন্সিগঞ্জে উদযাপন

সংকট কাটিয়ে জাতীয় গ্রিডে বাড়ছে গ্যাসের সরবরাহ

বাঁধনের খোঁজ নিতে বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শ্রীনগরে ডিবির অভিযানে ১০ গ্রাম হেরোইনসহ দুই নারী গ্রেপ্তার

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ইসির ‘ইউটার্ন’

১০

রাজধানীতে আ. লীগের সাবেক এমপি আজিজুল হক আটক

১১

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি

১২

মুন্সিগঞ্জে আ.লীগের ‘মিছিল করতে’ যাওয়ার পথে ৩ মাইক্রোবাসসহ ৩১ জন গ্রেপ্তার

১৩

সিরাজদিখানের মালখানগরে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার

১৪

শ্রীনগরে প্রতিবেশীর জমি দখল করে ঘর নির্মাণে বিএনপির নেতাসহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ

১৫

ফরিদপুরের সদরপুরে মাদক সেবনের দায়ে ৪ জনের অর্থ – কারাদন্ড

১৬

ফরিদপুরের ভাঙ্গায় ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

১৭

ফরিদপুরে পাচার ও অনৈতিক কাজে বাধ্য করায় একজনের ২০ বছরের কারাদণ্ড

১৮

মুন্সিগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি সিরাজদিখান থানার ওসি মোঃ আলাউদ্দিন

১৯

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তির রেকর্ড, মৃত্যু ৮

২০