স্টাফ রিপোর্টার
১৬ সেপ্টেম্বর ২০২৬, ১:৩৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১১ জন

শ্রীনগরে ডিবির অভিযানে ৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবাসহ মো. হান্নান (৩৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ২০২৬) রাত সাড়ে ৭টার দিকে শ্রীনগর থানাধীন খাররা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে পুলিশ সুপারের নির্দেশনায় ডিবি পুলিশের এসআই (নিঃ) আবুল কালাম আজাদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান। এ সময় খাররা কবরস্থানের দক্ষিণ পাশে, খাররা বাসস্ট্যান্ড থেকে খাররা ডিগ্রি কলেজগামী পাকা সড়কের ওপর থেকে মো. হান্নানকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার হান্নান ঢাকা জেলার নবাবগঞ্জ থানার চরচরিয়া এলাকার বাসিন্দা। তার পিতার নাম সায়েদুল হক তালুকদার।

এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাওয়া থেকে হারিয়ে যাওয়া চার শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

দল চাইলে আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা করব; ঝাড়ু মিছিলের পর নারী এমপি

দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদকসহ গ্রেপ্তার ৫

শ্রীনগরে ডিবির অভিযানে ৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

ভারত থেকে দেশে এলো ৪ হাজার টন ডিজেল

মানবকণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল মুন্সিগঞ্জে উদযাপন

সংকট কাটিয়ে জাতীয় গ্রিডে বাড়ছে গ্যাসের সরবরাহ

বাঁধনের খোঁজ নিতে বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শ্রীনগরে ডিবির অভিযানে ১০ গ্রাম হেরোইনসহ দুই নারী গ্রেপ্তার

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ইসির ‘ইউটার্ন’

১০

রাজধানীতে আ. লীগের সাবেক এমপি আজিজুল হক আটক

১১

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি

১২

মুন্সিগঞ্জে আ.লীগের ‘মিছিল করতে’ যাওয়ার পথে ৩ মাইক্রোবাসসহ ৩১ জন গ্রেপ্তার

১৩

সিরাজদিখানের মালখানগরে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার

১৪

শ্রীনগরে প্রতিবেশীর জমি দখল করে ঘর নির্মাণে বিএনপির নেতাসহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ

১৫

ফরিদপুরের সদরপুরে মাদক সেবনের দায়ে ৪ জনের অর্থ – কারাদন্ড

১৬

ফরিদপুরের ভাঙ্গায় ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

১৭

ফরিদপুরে পাচার ও অনৈতিক কাজে বাধ্য করায় একজনের ২০ বছরের কারাদণ্ড

১৮

মুন্সিগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি সিরাজদিখান থানার ওসি মোঃ আলাউদ্দিন

১৯

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তির রেকর্ড, মৃত্যু ৮

২০