অনলাইন ডেস্ক
৫ সেপ্টেম্বর ২০২৬, ৯:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৬ জন

সব মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন, নিজেরটার খবর নেই: স্বরাষ্ট্রমন্ত্রীকে জামায়াত আমির

আইনশৃঙ্খলা পরিস্থিতি ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের ভূমিকা নিয়ে সরাসরি প্রশ্ন তুললেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

সালাহউদ্দিন আহমদকে কটাক্ষ করে তিনি বলেছেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী কী করেন? তিনি তো সংসদের সব মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন, কিন্তু নিজের মন্ত্রণালয়েরই কোনো খবর নেই।’

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা নগরীর পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রসঙ্গ তুলে শফিকুর রহমান স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সংসদের সব মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন, অথচ নিজের মন্ত্রণালয়েরই কোনো খবর নেই।

জুলাই গণহত্যার বিচার, গণভোটের রায় বাস্তবায়ন, গ্যাস ও বিদ্যুৎ এবং সারের সংকট সমাধানসহ ছয় দফা দাবিতে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ করছে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্যজোট।

শনিবার সকালে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর থেকে লংমার্চ শুরু হয়। পথে বিভিন্ন স্থানে পথসভা ও কর্মসূচি পালন শেষে লংমার্চটি চট্টগ্রামের লালদিঘীর মাঠে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।

সেখানে সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সম্মিলিত ইসলামী ব্যাংক ৬৮ হাজার ৭২৬ কোটি টাকার ব্যক্তি আমানত ফেরতের চাপ

৬ দফা না মানলে সরকার পতনের একদফার হুঁশিয়ারি ১১ দলের

আপনার সব ভালো কাজগুলো খারাপ লোকের খারাপ কাজে ধ্বংস হয়ে যাচ্ছে, মির্জা আব্বাস

জ্বালানি সংকটকে পুঁজি করে দেশবাসীকে বিভ্রান্ত করছে একটি দল: প্রধানমন্ত্রী

সব মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন, নিজেরটার খবর নেই: স্বরাষ্ট্রমন্ত্রীকে জামায়াত আমির

সিরাজদিখানে বালুচর ইউনিয়ন বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত

পাথরঘাটায় ৫০ গ্রাম গাঁজাসহ যুবক আটক

জন্মাষ্টমী উৎসবে মুন্সীগঞ্জে নিশ্ছিদ্র নিরাপত্তা

ঢাকা থেকে দেড় হাজার গাড়ীর বহর নিয়ে বের হবেন ডা. শফিকুর রহমান

লংমার্চে বাধা দিলে জনরোষে পড়বে সরকার : গোলাম পরওয়ার

১০

পকেটে গাঁজা ঢুকিয়ে ফাঁসানোর অভিযোগ, পুরোনো ভিডিও ছড়িয়ে হেয় করার চেষ্টা

১১

প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় পথচারী নিহত

১২

জন্মাষ্টমী ঘিরে মুন্সীগঞ্জে নিরাপত্তার চাদরে শোভাযাত্রা

১৩

টকশো ছেড়ে বেরিয়ে গেলেন বিএনপির এমপি বাবুল

১৪

মুন্সীগঞ্জের মাকহাটিতে ডিবির অভিযানে ইয়াবাসহ ২ জন গ্রেফতার

১৫

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রমজানবেগে হোসাইনিয়া কমিটির উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প

১৬

বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনা, স্ত্রীসহ আহত খাদ্য প্রতিমন্ত্রী

১৭

সোনারগাঁয়ে মহাসড়কে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু

১৮

অতিরিক্ত বিদ্যুৎ বিল, প্রতিবাদ করে ভিডিও আপলোড করায় সেই ছাত্র গ্রেপ্তার

১৯

ট্রিলিয়ন ডলারের অর্থনীতি কোনো স্লোগান নয়, এটি পরিকল্পনা: প্রধানমন্ত্রী

২০