স্টাফ রিপোর্টার
১৪ সেপ্টেম্বর ২০২৬, ৭:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩ জন

সাত ধাপে স্থানীয় সরকার নির্বাচন, ভোট শুরু ১২ নভেম্বর

নভেম্বরের মাঝামাঝি থেকে সাত ধাপে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম ধাপের ভোট হবে আগামী ১২ নভেম্বর। এরপর ১৩ ডিসেম্বর দ্বিতীয় ধাপের ভোট দিয়ে ধাপে ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন করা হবে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে কমিশন বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে প্রাক প্রস্তুতিমূলক সভা হয়েছে। দেশে মোট ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ রয়েছে। এগুলো সাত ধাপে নির্বাচন করার প্রাথমিক পরিকল্পনা নেওয়া হয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, দ্বিতীয় ধাপ ১৩ ডিসেম্বর এবং তৃতীয় ধাপ ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হতে পারে। চতুর্থ ধাপ আগামী বছরের ১৭ জানুয়ারি, পঞ্চম ধাপ ৪ ফেব্রুয়ারি, ষষ্ঠ ধাপ ২২ এপ্রিল এবং সপ্তম ধাপ ২৭ মে আয়োজনের প্রাথমিক সময় নির্ধারণ করা হয়েছে।

তিনি বলেন, প্রথম ধাপে ৮০ উপজেলার ইউনিয়ন পরিষদের নির্বাচন দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে পারি। এগুলো আমরা প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছি।

নির্বাচন কমিশনার আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সব নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করা হবে। তৃতীয় ধাপে এই আলোচনা অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুন্সিগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি সিরাজদিখান থানার ওসি মোঃ আলাউদ্দিন

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তির রেকর্ড, মৃত্যু ৮

সাত ধাপে স্থানীয় সরকার নির্বাচন, ভোট শুরু ১২ নভেম্বর

ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত

মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

উপাচার্যের সঙ্গে হরগঙ্গা কলেজ ছাত্রশিবিরের শুভেচ্ছা ও ৫ দফা প্রস্তাব

শ্রীনগরে পুলিশের অভিযানে ১০ আসামি গ্রেফতার

শ্রীনগরে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

অর্থ বোঝা এখনও বড় চ্যালেঞ্জ

১০

দারিদ্র্য কমানো শিখতে বিদেশ যেতে চান ১০৪ কর্মকর্তা, খরচ ১০ কোটি

১১

ষষ্ঠ শ্রেণির ছাত্রের ফাঁদে অন্তঃসত্ত্বা নবম শ্রেণির ছাত্রী

১২

ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট

১৩

বিরোধীদলকে সঙ্গে নিয়ে জ্বালানি সংকট মোকাবিলা করা হবে: প্রধানমন্ত্রী

১৪

অতিরিক্ত পুলিশ সুপারের সঙ্গে দৈনিক মুন্সিগঞ্জের বার্তার মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ

১৫

বাংলাদেশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিচ্ছে আজ

১৬

অবশেষে নতুন জার্সি পেল বাংলাদেশ, দাম কত

১৭

আওয়ামী সরকারের রেখে যাওয়া ঋণ পরিশোধে বিএনপি সরকারের রেকর্ড

১৮

এবার বিরোধীদলীয় নেতার জন্য দোয়া করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

বড়পুকুরিয়ার কয়লায় নতুন বিদ্যুৎকেন্দ্র নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০