বিপ্লব কুমার দাস
১৫ সেপ্টেম্বর ২০২৬, ২:৫২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৮ জন

ফরিদপুরের ভাঙ্গায় ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়ন পরিষদের নতুন ভবন সাবেক স্থান চান্দ্রায় নির্মাণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে চান্দ্রা বাজারে আয়োজিত এ কর্মসূচিতে প্রায় কয়েক সহস্রাধিক নারী-পুরুষ অংশ গ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, চান্দ্রা ইউনিয়ন পরিষদের পুরোনো ভবনটি চান্দ্রা বাজার এলাকাতেই ছিল। নদীভাঙনের কারণে পরবর্তীতে ইউনিয়ন পরিষদ ভবনটি মালিগ্রাম বাজার এলাকায় স্থানান্তর করা হয়।

সম্প্রতি চান্দ্রা ইউনিয়ন পরিষদের জন্য নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। তাই নতুন ভবনটি ইউনিয়নের সাবেক ও ঐতিহ্যবাহী স্থান চান্দ্রা বাজার এলাকাতেই নির্মাণ করতে হবে।

বক্তারা আরও বলেন, চান্দ্রা বাজার ইউনিয়নের প্রাণকেন্দ্র হওয়ায় এখানে পরিষদ ভবন নির্মাণ করা হলে ইউনিয়নের সাধারণ মানুষের যাতায়াত ও সরকারি সেবা গ্রহণে সহজ হবে। তাই অন্য কোথাও নয়, সাবেক স্থান চান্দ্রাতেই ইউনিয়ন পরিষদের নতুন ভবন নির্মাণের দাবি জানান তারা।

এলাকাবাসীর আয়োজনে এবং প্রবাসী লিটন ব্যাপারীর সহযোগিতায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন স্থানীয় মাদ্রাসার সুপার শহিদ চৌধুরী, হাদিউজ্জামান খান রাজু, রুপাই মাতুব্বর,মেহেদী হাসান লালচান, দেলোয়ার হোসেন, রুমা আক্তার, নির্মল চন্দ্র দাস, সুমন মোল্লা, সায়েম মাতুব্বর, মনির মাতুব্বর ও আনোয়ার মাতুব্বরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
মানববন্ধন শেষে এলাকাবাসী চান্দ্রা বাজারে বিক্ষোভ মিছিল করেন এবং তাদের দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাওয়া থেকে হারিয়ে যাওয়া চার শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

দল চাইলে আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা করব; ঝাড়ু মিছিলের পর নারী এমপি

দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদকসহ গ্রেপ্তার ৫

শ্রীনগরে ডিবির অভিযানে ৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

ভারত থেকে দেশে এলো ৪ হাজার টন ডিজেল

মানবকণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল মুন্সিগঞ্জে উদযাপন

সংকট কাটিয়ে জাতীয় গ্রিডে বাড়ছে গ্যাসের সরবরাহ

বাঁধনের খোঁজ নিতে বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শ্রীনগরে ডিবির অভিযানে ১০ গ্রাম হেরোইনসহ দুই নারী গ্রেপ্তার

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ইসির ‘ইউটার্ন’

১০

রাজধানীতে আ. লীগের সাবেক এমপি আজিজুল হক আটক

১১

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি

১২

মুন্সিগঞ্জে আ.লীগের ‘মিছিল করতে’ যাওয়ার পথে ৩ মাইক্রোবাসসহ ৩১ জন গ্রেপ্তার

১৩

সিরাজদিখানের মালখানগরে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার

১৪

শ্রীনগরে প্রতিবেশীর জমি দখল করে ঘর নির্মাণে বিএনপির নেতাসহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ

১৫

ফরিদপুরের সদরপুরে মাদক সেবনের দায়ে ৪ জনের অর্থ – কারাদন্ড

১৬

ফরিদপুরের ভাঙ্গায় ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

১৭

ফরিদপুরে পাচার ও অনৈতিক কাজে বাধ্য করায় একজনের ২০ বছরের কারাদণ্ড

১৮

মুন্সিগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি সিরাজদিখান থানার ওসি মোঃ আলাউদ্দিন

১৯

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তির রেকর্ড, মৃত্যু ৮

২০