বিপ্লব কুমার দাস
১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩:০০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৮ জন

ফরিদপুরের সদরপুরে মাদক সেবনের দায়ে ৪ জনের অর্থ – কারাদন্ড

ফরিদপুরের সদরপুরে মাদক সেবনের দায়ে ৪ ব্যক্তিকে নগদ ২৫০ টাকা করে জরিমানা ও এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

 

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে সদরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ পলাশ উদ্দিনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ দণ্ডাদেশ দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন—উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম শ্যামপুর গ্রামের মৃত্য মনিরুদ্দিন ফকিরের ছেলে জহুরুল হক ফকির (৬০), বাদশা মিয়ার ছেলে করিম মিয়া (৪৬), বদরুদ্দিন খলিফার ছেলে ফিরোজ খলিফা (৪৮), ও সাড়েসাত রশি গ্রামের হালিম সর্দারের ছেলে ইমরান সর্দার (২৯)।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাব ইন্সপেক্টর বেলায়েত হোসেন জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে মাদক সেবনের অভিযোগে ওই চারজনকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে অভিযোগের প্রেক্ষিতে শুনানি শেষে আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮সালের ৩৬/৫ ধারা মোতাবেক প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও নগদ ২৫০ টাকা জরিমানার আদেশ দেন। এসময় জব্দকৃত মাদক গাঁজা পুড়িয়ে ধংশ করা হয়।

সদরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ পলাশ উদ্দিন বলেন, মাদকের বিস্তার রোধে নিয়মিত ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হবে । মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়রা জানান, মাদকের বিস্তার রোধে প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হলে মাদক নিয়ন্ত্রণে ইতিবাচক ভূমিকা রাখবে। তারা মাদকবিরোধী অভিযান আরও জোরদারের দাবি জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাওয়া থেকে হারিয়ে যাওয়া চার শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

দল চাইলে আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা করব; ঝাড়ু মিছিলের পর নারী এমপি

দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদকসহ গ্রেপ্তার ৫

শ্রীনগরে ডিবির অভিযানে ৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

ভারত থেকে দেশে এলো ৪ হাজার টন ডিজেল

মানবকণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল মুন্সিগঞ্জে উদযাপন

সংকট কাটিয়ে জাতীয় গ্রিডে বাড়ছে গ্যাসের সরবরাহ

বাঁধনের খোঁজ নিতে বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শ্রীনগরে ডিবির অভিযানে ১০ গ্রাম হেরোইনসহ দুই নারী গ্রেপ্তার

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ইসির ‘ইউটার্ন’

১০

রাজধানীতে আ. লীগের সাবেক এমপি আজিজুল হক আটক

১১

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি

১২

মুন্সিগঞ্জে আ.লীগের ‘মিছিল করতে’ যাওয়ার পথে ৩ মাইক্রোবাসসহ ৩১ জন গ্রেপ্তার

১৩

সিরাজদিখানের মালখানগরে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার

১৪

শ্রীনগরে প্রতিবেশীর জমি দখল করে ঘর নির্মাণে বিএনপির নেতাসহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ

১৫

ফরিদপুরের সদরপুরে মাদক সেবনের দায়ে ৪ জনের অর্থ – কারাদন্ড

১৬

ফরিদপুরের ভাঙ্গায় ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

১৭

ফরিদপুরে পাচার ও অনৈতিক কাজে বাধ্য করায় একজনের ২০ বছরের কারাদণ্ড

১৮

মুন্সিগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি সিরাজদিখান থানার ওসি মোঃ আলাউদ্দিন

১৯

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তির রেকর্ড, মৃত্যু ৮

২০