অনলাইন ডেস্ক
১২ অক্টোবর ২০২৬, ৪:৫৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫ জন

নিয়োগপত্রের দাবিতে অধিদপ্তরের সামনে রাতেও অবস্থান প্রাথমিক সহকারী শিক্ষক প্রার্থীদের

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়ে সুপারিশপ্রাপ্ত হলেও নিয়োগপত্র না পাওয়ায় আমরণ অনশন শুরু করেছেন ৮৩ জন প্রার্থী। রবিবার (১১ অক্টোবর) রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে এ কর্মসূচি শুরু করেন তারা। দিবাগত রাত সাড়ে ১২টা পর্যন্তও আন্দোলনকারীদের সেখানে অবস্থান করতে দেখা যায়।

আন্দোলনকারীরা জানান, ৮৩ জন প্রার্থীর সবাই ঢাকায় আসতে পারেননি। তাদের মধ্যে প্রায় ২০ জন কাফনের কাপড় পরে অনশনে অংশ নিয়েছেন। সোমবার (১২ অক্টোবর) দেশের বিভিন্ন স্থান থেকে বঞ্চিত অন্য প্রার্থীরাও ঢাকায় এসে কর্মসূচিতে যোগ দেবেন। নিয়োগপত্র না পাওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

প্রার্থীদের দাবি, লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চূড়ান্ত সুপারিশ পাওয়ার পরও কেন নিয়োগপত্র দেওয়া হয়নি, তা জানাতে হবে এবং দ্রুত নিয়োগপত্র ইস্যু করতে হবে।

এর আগে, গত ৮ ফেব্রুয়ারি সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। এতে ১৪ হাজার ৩৮৪ জনকে নিয়োগের সুপারিশ করা হয়। প্রায় আট মাস পর ২৪ সেপ্টেম্বর জেলাভিত্তিক নিয়োগের আদেশ জারি করা হয়। পরবর্তী সময়ে বিভিন্ন ধাপে নিয়োগপত্র দেওয়া হলেও ৮৩ জন প্রার্থী এখনো নিয়োগপত্র পাননি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নদীতে নিষেধাজ্ঞা, ডাঙ্গায় ইলিশের হাট

১

মাওয়া এক্সপ্রেসওয়েতে এক দিনে দুই দুর্ঘটনা, প্রাণ গেল ১৮ বছরের ফারদিনের

২

ধোবাউড়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন, প্রথম ধাপে তিন ওয়ার্ড

৩

রূপপুরে প্রথমবারের মতো সফল পারমাণবিক বিক্রিয়া

৪

সরানো হচ্ছে সচিবালয়, ব্যয় হবে ৩৫০০ কোটি টাকা

৫

তাজমিন হত্যা-মামলায় আটক প্রেমিক রাজু প্রাথমিক জিজ্ঞাসাবাদে উঠে এলো যেসব তথ্য

৬

এবার সৌদির দাম্মাম আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা

৭

অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্রমণ বন্ধ ঘোষণা

৮

উচ্চারণগত ভুল, দুঃখপ্রকাশ করলেন রাশেদ খাঁন

৯

নিয়োগপত্রের দাবিতে অধিদপ্তরের সামনে রাতেও অবস্থান প্রাথমিক সহকারী শিক্ষক প্রার্থীদের

১০

‎আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে শ্রীনগরে ছাত্রদলের বাইক শোডাউন

১১

শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনে সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকবে বিএনপি: এমরান সালেহ প্রিন্স

১২

বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকে নিতে হবে: শামা ওবায়েদ

১৩

গোপালগঞ্জ ছাত্রদলের নতুন কমিটি আহ্বায়ক আওয়ামী পরিবারের সদস্য, আছে সন্তানও, মামীকে ধর্ষণ মামলার আসামি সদস্য সচিব

১৪

অতিরিক্ত ডিআইজি টুটুল বরখাস্ত

১৫

নাগরিকদের গোপন তথ্য বিক্রির অভিযোগে গ্রেফতার ৪ পুলিশ সদস্য

১৬

মোহাম্মদপুরে ভেজাল ও অনুমোদনহীন ওষুধের বিপুল মজুত, গ্রেপ্তার ৩

১৭

সৌদি আরবে অগ্নিকাণ্ডে দুই বাংলাদেশি যুবকের মৃত্যু

১৮

ঘরে ঘরে জন্মনিরোধক সামগ্রী পৌঁছে দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

১৯

শ্রীনগরে সাংবাদিকদের ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টা, অভিযোগ এমপির ক্যামেরাপার্সনের বিরুদ্ধে

২০