শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ
৮ অক্টোবর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৬ জন

শ্রীনগরে সাংবাদিকদের ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টা, অভিযোগ এমপির ক্যামেরাপার্সনের বিরুদ্ধে

এমপির ব্যক্তিগত ক্যামেরাপার্সনের বিরুদ্ধে ক্যামেরায় আঘাত ও মোবাইল ফেলে দেওয়ার অভিযোগ

মুন্সিগঞ্জের শ্রীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক ও আইনশৃঙ্খলা সভায় হট্টগোলের সময় সাংবাদিকদের পেশাগত কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহর ব্যক্তিগত ক্যামেরাপার্সন নাহিয়ানের বিরুদ্ধে।

বুধবার (৭ অক্টোবর) শ্রীনগর উপজেলা পরিষদে আয়োজিত সভায় এ ঘটনা ঘটে বলে স্থানীয় সাংবাদিকরা অভিযোগ করেছেন।

প্রত্যক্ষদর্শী সাংবাদিকদের ভাষ্য, সভায় হট্টগোলের সময় সাংবাদিকরা ছবি ও ভিডিও ধারণ করছিলেন। এ সময় নাহিয়ান কয়েকজন সাংবাদিকের ক্যামেরায় আঘাত করেন বলে অভিযোগ ওঠে। একপর্যায়ে ৭১ টেলিভিশনের ফটোসাংবাদিকের হাতে থাকা মোবাইল ফোন ফেলে দেওয়ার অভিযোগও করা হয়েছে। এছাড়া আরও কয়েকজন সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ স্থানীয় সাংবাদিকদের।

উপস্থিত সাংবাদিকরা বলেন, সংবাদ সংগ্রহ, ছবি ও ভিডিও ধারণ করা সাংবাদিকদের পেশাগত দায়িত্বের অংশ। সভাস্থলে এ ধরনের আচরণ তাদের দায়িত্ব পালনে বিঘ্ন সৃষ্টি করেছে। এ ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

সাংবাদিকদের অভিযোগ, সরকারি গুরুত্বপূর্ণ একটি আইনশৃঙ্খলা সভায় দায়িত্ব পালনরত সাংবাদিকদের সঙ্গে এ ধরনের আচরণ অনাকাঙ্ক্ষিত। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং ভবিষ্যতে সাংবাদিকদের পেশাগত কাজে কোনো ধরনের বাধা না দেওয়ার দাবি জানিয়েছেন।

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত নাহিয়ানের বক্তব্য পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে সংযুক্ত করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাগরিকদের গোপন তথ্য বিক্রির অভিযোগে গ্রেফতার ৪ পুলিশ সদস্য

১

মোহাম্মদপুরে ভেজাল ও অনুমোদনহীন ওষুধের বিপুল মজুত, গ্রেপ্তার ৩

২

সৌদি আরবে অগ্নিকাণ্ডে দুই বাংলাদেশি যুবকের মৃত্যু

৩

ঘরে ঘরে জন্মনিরোধক সামগ্রী পৌঁছে দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

৪

শ্রীনগরে সাংবাদিকদের ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টা, অভিযোগ এমপির ক্যামেরাপার্সনের বিরুদ্ধে

৫

শ্রীনগর অগ্রণী ব্যাংকে অর্থ আত্মসাতের অভিযোগে আরও ৫ জন গ্রেপ্তার

৬

চট্টগ্রাম বন্দরে অনুমতি ছাড়া ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা

৭

সেপ্টেম্বরে মূল্যস্ফীতি বেড়েছে, আয় বাড়ার গতি কমেছে

৮

যাত্রী হয়রানি-অনিয়মে বিমানবন্দরে ‘ম্যাজিস্ট্রেট নওশাদের’ অভিযান

৯

চাঁদপুরে ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা, কার্যকর আজ রাত থেকে

১০

এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কিনছে বাংলাদেশ

১১

দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না,রিজভী

১২

শ্রীনগরে আইনশৃঙ্খলা সভায় এমপির উপস্থিতিতে জামায়াত আমির লাঞ্ছিত

১৩

১০০ পিস ইয়াবাসহ শ্রীনগরে দুইজন গ্রেফতার

১৪

নৈশ প্রহরীর চাকরি না দেওয়ায় মাদ্রাসা দখল ও অধ্যক্ষকে হুমকির অভিযোগ

১৫

৮ ঘণ্টার ব্যাটারি স্টোরেজ সুবিধাসহ রামপাল সৌরবিদ্যুৎ প্রকল্পের অনুমোদন

১৬

পাঠকের আস্থায় এগিয়ে ‘দৈনিক মুন্সিগঞ্জের বার্তা’: সেরা প্রতিবেদকদের স্বীকৃতি

১৭

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, আটক ১

১৮

বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

১৯

সদরঘাটে জবি ছাত্রদল কর্মীদের ৪০ হাজার টাকা দাবি, ২০ হাজারে মীমাংসা

২০