স্টাফ রিপোর্টার
৩ সেপ্টেম্বর ২০২৬, ১:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৪ জন

‎শ্রীনগরে স্ত্রীর মৃত্যুর শোক সইতে না পেরে স্বামীরও মৃত্য

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ভাগ্যকুলে গুরুতর আহত স্ত্রী রিতা আচার্যের মৃত্যুর শোক সইতে না পেরে চিকিৎসাধীন অবস্থায় তার স্বামী হরি আচার্যের মৃত্যু হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

‎এর আগে, গত ১৮ আগস্ট পাঁচ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মারা যান রিতা আচার্য (৪৫)। অভিযোগ রয়েছে, মাদকাসক্ত দেবর রুহি আচার্য ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করেন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হলে দীর্ঘ পাঁচ দিন মৃত্যুর সঙ্গে লড়াইয়ের পর তার মৃত্যু হয়।

‎স্ত্রীর গুরুতর আহত হওয়ার সংবাদ পেয়ে প্রবাস থেকে দেশে ছুটে আসেন হরি আচার্য। তবে স্ত্রীর মৃত্যুতে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। একপর্যায়ে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

‎পরিবারের সদস্যদের দাবি, স্ত্রীর মৃত্যুর শোক তিনি সইতে পারেননি। অবশেষে বুধবার সকালে, ৩ সেপ্টেম্বর, চিকিৎসাধীন অবস্থায় হরি আচার্য মারা যান।

‎একই পরিবারের স্বামী-স্ত্রীর পরপর মৃত্যুর ঘটনায় ভাগ্যকুল এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

‎রিতা আচার্যকে ধারালো অস্ত্র দিয়ে আহত করার ঘটনায় অভিযুক্ত রুহি আচার্যের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তাধীন রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোনারগাঁয়ে মহাসড়কে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু

অতিরিক্ত বিদ্যুৎ বিল, প্রতিবাদ করে ভিডিও আপলোড করায় সেই ছাত্র গ্রেপ্তার

ট্রিলিয়ন ডলারের অর্থনীতি কোনো স্লোগান নয়, এটি পরিকল্পনা: প্রধানমন্ত্রী

জামিন পেলেন না রিয়াজ, আবেদন ফেরত

বিশ্ববাজারে বাড়লো স্বর্ণের দাম

শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

‘সাত মাসে ১৫ হাজার শিশু নিখোঁজ’ যা বলছে পুলিশ

চাঁদপুরে ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

মাওয়ায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, অস্ত্র প্রদর্শনে থমথমে পরিস্থিতি

হরমুজের নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ রাখতে চান ট্রাম্প

১০

ঢাকেশ্বরী মন্দিরের জমি আওয়ামী লীগ দখল করেছিল: স্বরাষ্ট্রমন্ত্রী

১১

সৌদি আরবে রেড অ্যালার্ট জারি

১২

লৌহজংয়ে জাতীয় যুব কাউন্সিলের কমিটিতে এমপি মনোনীত প্রতিনিধি মুক্তার-বৃষ্টি

১৩

হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা

১৪

শ্রীনগর থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার

১৫

গোয়ালীমান্দ্রায় ২০০ পিস ইয়াবাসহ দুই নারী গ্রেফতার

১৬

শ্রীনগরে নবাব রেস্তোরাঁকে ১৫ হাজার টাকা জরিমানা

১৭

‎শ্রীনগরে স্ত্রীর মৃত্যুর শোক সইতে না পেরে স্বামীরও মৃত্য

১৮

আগামী বছরের বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ ঘোষণা

১৯

জ্বালানি চাহিদা ও মুদ্রা সাশ্রয়ে ফুলবাড়ীর কয়লা উত্তোলনের চিন্তা সরকারের

২০