শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ
৭ অক্টোবর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩ জন

শ্রীনগর অগ্রণী ব্যাংকে অর্থ আত্মসাতের অভিযোগে আরও ৫ জন গ্রেপ্তার

মুন্সিগঞ্জের শ্রীনগর অগ্রণী ব্যাংক শাখায় অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের সুপারিশে আরও পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে ব্যাংকটির সাবেক দুই কর্মকর্তা, বর্তমান শাখা ব্যবস্থাপক এবং দুই নিরাপত্তাকর্মী রয়েছেন।

বুধবার (৭ অক্টোবর) বিকেলে শ্রীনগর অগ্রণী ব্যাংক শাখা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল মিঞা।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, দিঘীরপাড় শাখার এসপিও ও ব্যবস্থাপক রেজাউল হক (৪২), সীমপাড়া শাখার অফিসার (ক্যাশ) মো. জিন্নাহ হোসেন (৩৪), শ্রীনগর শাখার বর্তমান ব্যবস্থাপক শরিফ উদ্দিন (৩৯) এবং বেসরকারি নিরাপত্তাকর্মী রঞ্জু আহমেদ (৩০) ও আব্দুল হাই (৪২)।

রেজাউল হক ও জিন্নাহ হোসেন এর আগে শ্রীনগর শাখায় দায়িত্ব পালন করেছেন। তারা বর্তমানে সাময়িক বরখাস্ত রয়েছেন।

এদিকে অর্থ আত্মসাতের অভিযোগের বিষয়ে বুধবার সকাল থেকে শ্রীনগর অগ্রণী ব্যাংক শাখায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) শুনানি অনুষ্ঠিত হয়। এতে দুই শতাধিক ভুক্তভোগী গ্রাহক অংশ নেন। গ্রাহকেরা তাদের জমা টাকা ফেরত পাওয়াসহ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান।

এর আগে গত ২৯ সেপ্টেম্বর রাজধানীর পাইকপাড়া এলাকা থেকে ব্যাংকটির ক্যাশ অফিসার শরিফুজ্জামান ওরফে সোহাগকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে নগদ ১ লাখ ৪৫ হাজার টাকা, লকারের চাবি ও চেকবই উদ্ধার করা হয়। ঘটনায় তিনি প্রধান অভিযুক্ত বলে অভিযোগ রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাগরিকদের গোপন তথ্য বিক্রির অভিযোগে গ্রেফতার ৪ পুলিশ সদস্য

১

মোহাম্মদপুরে ভেজাল ও অনুমোদনহীন ওষুধের বিপুল মজুত, গ্রেপ্তার ৩

২

সৌদি আরবে অগ্নিকাণ্ডে দুই বাংলাদেশি যুবকের মৃত্যু

৩

ঘরে ঘরে জন্মনিরোধক সামগ্রী পৌঁছে দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

৪

শ্রীনগরে সাংবাদিকদের ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টা, অভিযোগ এমপির ক্যামেরাপার্সনের বিরুদ্ধে

৫

শ্রীনগর অগ্রণী ব্যাংকে অর্থ আত্মসাতের অভিযোগে আরও ৫ জন গ্রেপ্তার

৬

চট্টগ্রাম বন্দরে অনুমতি ছাড়া ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা

৭

সেপ্টেম্বরে মূল্যস্ফীতি বেড়েছে, আয় বাড়ার গতি কমেছে

৮

যাত্রী হয়রানি-অনিয়মে বিমানবন্দরে ‘ম্যাজিস্ট্রেট নওশাদের’ অভিযান

৯

চাঁদপুরে ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা, কার্যকর আজ রাত থেকে

১০

এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কিনছে বাংলাদেশ

১১

দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না,রিজভী

১২

শ্রীনগরে আইনশৃঙ্খলা সভায় এমপির উপস্থিতিতে জামায়াত আমির লাঞ্ছিত

১৩

১০০ পিস ইয়াবাসহ শ্রীনগরে দুইজন গ্রেফতার

১৪

নৈশ প্রহরীর চাকরি না দেওয়ায় মাদ্রাসা দখল ও অধ্যক্ষকে হুমকির অভিযোগ

১৫

৮ ঘণ্টার ব্যাটারি স্টোরেজ সুবিধাসহ রামপাল সৌরবিদ্যুৎ প্রকল্পের অনুমোদন

১৬

পাঠকের আস্থায় এগিয়ে ‘দৈনিক মুন্সিগঞ্জের বার্তা’: সেরা প্রতিবেদকদের স্বীকৃতি

১৭

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, আটক ১

১৮

বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

১৯

সদরঘাটে জবি ছাত্রদল কর্মীদের ৪০ হাজার টাকা দাবি, ২০ হাজারে মীমাংসা

২০