নিজস্ব প্রতিবেদক
১২ অক্টোবর ২০২৬, ৮:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ০ জন

নদীতে নিষেধাজ্ঞা, ডাঙ্গায় ইলিশের হাট

নদীতে মা ইলিশ ধরতে নিষেধাজ্ঞা থাকলেও ডাঙ্গায় নির্বিঘ্নে বসেছে ইলিশের হাট। ক্রেতাদের ভিড়, প্রকাশ্যে চলছে বেচাকেনা। শরীয়তপুরের জাজিরায় পদ্মার পাড়ে ইলিশ বিক্রির এমন দৃশ্য এখন নিত্যদিনের।

উপজেলার বিভিন্ন পয়েন্টে ইলিশ শিকারের পাশাপাশি নদীর পাড়ে প্রকাশ্যে মাছ বিক্রির অভিযোগ উঠেছে। নিষেধাজ্ঞা বাস্তবায়নে অভিযান চললেও অবৈধভাবে মাছ শিকার ও বিক্রি পুরোপুরি বন্ধ করা যাচ্ছে না।

সোমবার সকালে জাজিরার কয়েকটি এলাকায় ইলিশ বিক্রি হতে দেখা যায়। দুপুরে বিলাশপুর এলাকায় পদ্মার পাড়েও চলে মাছের বেচাকেনা। এ সময় ইলিশ কিনতে ক্রেতাদের উপচে পড়া ভিড় জমে। একই সময়ে নদীতে নৌকা ও ট্রলার নিয়ে মাছ ধরতেও দেখা গেছে জেলেদের।

স্থানীয়দের অভিযোগ, উপজেলার পালেরচর, কাথুরিয়া, মাঝিরঘাট জিরো পয়েন্ট, নাওডোবা, বিলাশপুর, পৈলান মোল্লা ও বড়কান্দিসহ পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মা ইলিশ শিকার করা হচ্ছে। কিছু অসাধু জেলে মাছ ধরার নৌকায় শক্তিশালী ‘ফাইটার ইঞ্জিন’ ব্যবহার করে নদীতে মাছ শিকার করছেন। পরে তা নদীর পাড়ে এনে প্রকাশ্যে বিক্রি করা হচ্ছে।

মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখতে গত ৮ অক্টোবর থেকে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত টানা ২২ দিন সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ ও কেনাবেচার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। এই সময়ে ইলিশ শিকার ও বিক্রি বন্ধ রাখার কঠোর নির্দেশনা থাকলেও জাজিরার বিভিন্ন এলাকায় তা অমান্য করার অভিযোগ পাওয়া যাচ্ছে।

জাজিরা উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ফাতেমা তুজ জোহরা বলেন, ‘অভিযান পরিচালনার জন্য মৎস্য বিভাগের নিজস্ব স্পিডবোট নেই। প্রয়োজনীয় জনবল, সরঞ্জাম ও লজিস্টিক সুবিধার সীমাবদ্ধতার কারণে পদ্মা নদীতে নিয়মিত অভিযান পরিচালনায় নানা প্রতিবন্ধকতার মুখে পড়তে হচ্ছে।’

এদিকে নিষেধাজ্ঞার সময়ে জেলেদের মাছ ধরা থেকে বিরত রাখতে সরকার খাদ্যসহায়তা দিচ্ছে। উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, জাজিরা উপজেলার ৩ হাজার ৩৭৬ জন জেলের প্রত্যেককে ২৫ কেজি করে ভিজিএফের চাল দেওয়া হচ্ছে।

জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল ইমরান বলেন, ‘মা ইলিশ রক্ষায় আমাদের অভিযান অব্যাহত রয়েছে। এ পর্যন্ত আটজনকে আটক করে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে এবং কয়েকটি ট্রলারও আটক করা হয়েছে। এরপরও অবৈধভাবে মাছ শিকার পুরোপুরি বন্ধ করা যাচ্ছে না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নদীতে নিষেধাজ্ঞা, ডাঙ্গায় ইলিশের হাট

১

মাওয়া এক্সপ্রেসওয়েতে এক দিনে দুই দুর্ঘটনা, প্রাণ গেল ১৮ বছরের ফারদিনের

২

ধোবাউড়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন, প্রথম ধাপে তিন ওয়ার্ড

৩

রূপপুরে প্রথমবারের মতো সফল পারমাণবিক বিক্রিয়া

৪

সরানো হচ্ছে সচিবালয়, ব্যয় হবে ৩৫০০ কোটি টাকা

৫

তাজমিন হত্যা-মামলায় আটক প্রেমিক রাজু প্রাথমিক জিজ্ঞাসাবাদে উঠে এলো যেসব তথ্য

৬

এবার সৌদির দাম্মাম আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা

৭

অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্রমণ বন্ধ ঘোষণা

৮

উচ্চারণগত ভুল, দুঃখপ্রকাশ করলেন রাশেদ খাঁন

৯

নিয়োগপত্রের দাবিতে অধিদপ্তরের সামনে রাতেও অবস্থান প্রাথমিক সহকারী শিক্ষক প্রার্থীদের

১০

‎আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে শ্রীনগরে ছাত্রদলের বাইক শোডাউন

১১

শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনে সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকবে বিএনপি: এমরান সালেহ প্রিন্স

১২

বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকে নিতে হবে: শামা ওবায়েদ

১৩

গোপালগঞ্জ ছাত্রদলের নতুন কমিটি আহ্বায়ক আওয়ামী পরিবারের সদস্য, আছে সন্তানও, মামীকে ধর্ষণ মামলার আসামি সদস্য সচিব

১৪

অতিরিক্ত ডিআইজি টুটুল বরখাস্ত

১৫

নাগরিকদের গোপন তথ্য বিক্রির অভিযোগে গ্রেফতার ৪ পুলিশ সদস্য

১৬

মোহাম্মদপুরে ভেজাল ও অনুমোদনহীন ওষুধের বিপুল মজুত, গ্রেপ্তার ৩

১৭

সৌদি আরবে অগ্নিকাণ্ডে দুই বাংলাদেশি যুবকের মৃত্যু

১৮

ঘরে ঘরে জন্মনিরোধক সামগ্রী পৌঁছে দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

১৯

শ্রীনগরে সাংবাদিকদের ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টা, অভিযোগ এমপির ক্যামেরাপার্সনের বিরুদ্ধে

২০