স্টাফ রিপোর্টার
৭ অক্টোবর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১১ জন

চট্টগ্রাম বন্দরে অনুমতি ছাড়া ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা

চট্টগ্রাম বন্দরের সংবেদনশীল স্থাপনা, নিরাপত্তাব্যবস্থা ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর ছবি-ভিডিও ধারণ এবং তা গণমাধ্যম বা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশে কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৬ অক্টোবর) বন্দর কর্তৃপক্ষের সচিব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্তৃপক্ষের পূর্বানুমোদন ছাড়া বন্দরের নিরাপত্তাব্যবস্থা, সংরক্ষিত এলাকা, নজরদারি সক্ষমতা, স্থাপনার অভ্যন্তরীণ বিন্যাস ও অপারেশনাল তথ্য ধারণ, প্রকাশ বা প্রচার সম্পূর্ণ বেআইনি। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, পূর্বানুমতি ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম, অনলাইন প্ল্যাটফর্ম, গণমাধ্যম বা অন্য কোনো মাধ্যমে বন্দরের প্রবেশ ও নিয়ন্ত্রণব্যবস্থা, যোগাযোগ কাঠামো, সিসিটিভি ও অন্যান্য নজরদারি ব্যবস্থা, জাহাজ ও কার্গো হ্যান্ডলিং-সংক্রান্ত ছবি, ভিডিও, স্কেচ কিংবা যে কোনো ধরনের তথ্য সংগ্রহ ও প্রচার থেকে সবাইকে বিরত থাকতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চট্টগ্রাম বন্দর দেশের প্রধান সামুদ্রিক প্রবেশদ্বার। জাতীয় অর্থনীতি, বৈদেশিক বাণিজ্য এবং আমদানি-রপ্তানির ক্ষেত্রে এ বন্দরের গুরুত্ব অপরিসীম। আন্তর্জাতিক মানদণ্ড ও জাতীয় নিরাপত্তা বিধি অনুসরণ করে পরিচালিত হওয়ায় বন্দরটি আন্তর্জাতিক জাহাজ ও বন্দর স্থাপনা নিরাপত্তা (আইএসপিএস) কোডের আওতায় ‘জিরো অবজারভেশন’ অর্জন করেছে।

দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ‘ক’ শ্রেণির কেপিআই (কী পয়েন্ট ইনস্টলেশন) হওয়ায় বন্দরের নিরাপত্তা অক্ষুণ্ন রাখা সরাসরি জাতীয় স্বার্থের সঙ্গে সম্পৃক্ত বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বন্দর কর্তৃপক্ষ জানায়, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আইন, ২০২২-এর ১২ ধারা অনুযায়ী বন্দরের সুষ্ঠু পরিচালনা এবং সর্বসাধারণের প্রবেশাধিকার নিয়ন্ত্রণের স্বার্থে বন্দর সীমার পুরো এলাকাকে সংরক্ষিত এলাকা হিসেবে গণ্য করা হয়েছে।

এ ছাড়া অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট, ১৯২৩-এর বিধান অনুযায়ী রাষ্ট্রের নিরাপত্তা ও স্বার্থসংশ্লিষ্ট স্পর্শকাতর স্থাপনার নকশা, ছবি বা তথ্য অনুমতি ছাড়া ধারণ ও প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।

এ কারণে বন্দরের সংরক্ষিত ও নিরাপত্তাসংশ্লিষ্ট এলাকায় অনুমতিবিহীন ছবি-ভিডিও ধারণ, তথ্য সংগ্রহ কিংবা কোনো ধরনের কার্যক্রম থেকে সবাইকে কঠোরভাবে বিরত থাকার নির্দেশ দিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাগরিকদের গোপন তথ্য বিক্রির অভিযোগে গ্রেফতার ৪ পুলিশ সদস্য

১

মোহাম্মদপুরে ভেজাল ও অনুমোদনহীন ওষুধের বিপুল মজুত, গ্রেপ্তার ৩

২

সৌদি আরবে অগ্নিকাণ্ডে দুই বাংলাদেশি যুবকের মৃত্যু

৩

ঘরে ঘরে জন্মনিরোধক সামগ্রী পৌঁছে দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

৪

শ্রীনগরে সাংবাদিকদের ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টা, অভিযোগ এমপির ক্যামেরাপার্সনের বিরুদ্ধে

৫

শ্রীনগর অগ্রণী ব্যাংকে অর্থ আত্মসাতের অভিযোগে আরও ৫ জন গ্রেপ্তার

৬

চট্টগ্রাম বন্দরে অনুমতি ছাড়া ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা

৭

সেপ্টেম্বরে মূল্যস্ফীতি বেড়েছে, আয় বাড়ার গতি কমেছে

৮

যাত্রী হয়রানি-অনিয়মে বিমানবন্দরে ‘ম্যাজিস্ট্রেট নওশাদের’ অভিযান

৯

চাঁদপুরে ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা, কার্যকর আজ রাত থেকে

১০

এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কিনছে বাংলাদেশ

১১

দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না,রিজভী

১২

শ্রীনগরে আইনশৃঙ্খলা সভায় এমপির উপস্থিতিতে জামায়াত আমির লাঞ্ছিত

১৩

১০০ পিস ইয়াবাসহ শ্রীনগরে দুইজন গ্রেফতার

১৪

নৈশ প্রহরীর চাকরি না দেওয়ায় মাদ্রাসা দখল ও অধ্যক্ষকে হুমকির অভিযোগ

১৫

৮ ঘণ্টার ব্যাটারি স্টোরেজ সুবিধাসহ রামপাল সৌরবিদ্যুৎ প্রকল্পের অনুমোদন

১৬

পাঠকের আস্থায় এগিয়ে ‘দৈনিক মুন্সিগঞ্জের বার্তা’: সেরা প্রতিবেদকদের স্বীকৃতি

১৭

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, আটক ১

১৮

বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

১৯

সদরঘাটে জবি ছাত্রদল কর্মীদের ৪০ হাজার টাকা দাবি, ২০ হাজারে মীমাংসা

২০