অনলাইন ডেস্ক
৮ অক্টোবর ২০২৬, ২:৩৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৮ জন

সৌদি আরবে অগ্নিকাণ্ডে দুই বাংলাদেশি যুবকের মৃত্যু

ছবি: সংগৃহীত

সৌদি আরবের জেদ্দায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (৬ অক্টোবর) দেশটির জেদ্দা শহরের একটি ভবনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।নিহত মহিউল ইসলাম পলাশ ঢাকার দোহার উপজেলার উত্তর শিমুলিয়া গ্রামের কুদ্দুস মোল্লার ছেলে এবং ওবায়দুল ইসলাম একই গ্রামের হারুন বেপারির ছেলে। তারা বেশ কয়েক বছর আগে জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি জমান।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে সৌদি আরবের জেদ্দার তামান ইন আখের নামক স্থানে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় পলাশ ও ওবায়দুল সেই ভবনে অবস্থান করছিলেন। আগুন ভবনটির চারপাশে দ্রুত ছড়িয়ে পড়লে তারা আর বাইরে বের হতে পারেননি।

পরে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ করলে ভবনের ভেতর থেকে পলাশ ও ওবায়দুলের মরদেহ উদ্ধার করে পুলিশ। তাদের মরদেহ বর্তমানে জেদ্দার স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাগরিকদের গোপন তথ্য বিক্রির অভিযোগে গ্রেফতার ৪ পুলিশ সদস্য

১

মোহাম্মদপুরে ভেজাল ও অনুমোদনহীন ওষুধের বিপুল মজুত, গ্রেপ্তার ৩

২

সৌদি আরবে অগ্নিকাণ্ডে দুই বাংলাদেশি যুবকের মৃত্যু

৩

ঘরে ঘরে জন্মনিরোধক সামগ্রী পৌঁছে দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

৪

শ্রীনগরে সাংবাদিকদের ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টা, অভিযোগ এমপির ক্যামেরাপার্সনের বিরুদ্ধে

৫

শ্রীনগর অগ্রণী ব্যাংকে অর্থ আত্মসাতের অভিযোগে আরও ৫ জন গ্রেপ্তার

৬

চট্টগ্রাম বন্দরে অনুমতি ছাড়া ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা

৭

সেপ্টেম্বরে মূল্যস্ফীতি বেড়েছে, আয় বাড়ার গতি কমেছে

৮

যাত্রী হয়রানি-অনিয়মে বিমানবন্দরে ‘ম্যাজিস্ট্রেট নওশাদের’ অভিযান

৯

চাঁদপুরে ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা, কার্যকর আজ রাত থেকে

১০

এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কিনছে বাংলাদেশ

১১

দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না,রিজভী

১২

শ্রীনগরে আইনশৃঙ্খলা সভায় এমপির উপস্থিতিতে জামায়াত আমির লাঞ্ছিত

১৩

১০০ পিস ইয়াবাসহ শ্রীনগরে দুইজন গ্রেফতার

১৪

নৈশ প্রহরীর চাকরি না দেওয়ায় মাদ্রাসা দখল ও অধ্যক্ষকে হুমকির অভিযোগ

১৫

৮ ঘণ্টার ব্যাটারি স্টোরেজ সুবিধাসহ রামপাল সৌরবিদ্যুৎ প্রকল্পের অনুমোদন

১৬

পাঠকের আস্থায় এগিয়ে ‘দৈনিক মুন্সিগঞ্জের বার্তা’: সেরা প্রতিবেদকদের স্বীকৃতি

১৭

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, আটক ১

১৮

বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

১৯

সদরঘাটে জবি ছাত্রদল কর্মীদের ৪০ হাজার টাকা দাবি, ২০ হাজারে মীমাংসা

২০