অনলাইন ডেস্ক
৮ অক্টোবর ২০২৬, ২:৪৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৯ জন

মোহাম্মদপুরে ভেজাল ও অনুমোদনহীন ওষুধের বিপুল মজুত, গ্রেপ্তার ৩

ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল ও অনুমোদনহীন ওষুধ এবং ওষুধ তৈরির বিভিন্ন সরঞ্জামসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ওয়ারী বিভাগ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, আব্দুল্লা আল-মামুন (৪২), মো. সাজু (৩৩) ও মো. সজীব (২৬)।

মঙ্গলবার (৬ অক্টোবর) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিবি ওয়ারী বিভাগের একটি আভিযানিক দল মোহাম্মদপুর থানাধীন ঢাকা উদ্যান রোডের ব্লক-সি এলাকার একটি ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে অভিযান চালায়। এ সময় ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।

ডিবি ওয়ারী বিভাগ সূত্রে জানা যায়, অভিযানে তাঁদের হেফাজত থেকে বিভিন্ন ধরনের সিরাপ, ক্যাপসুল, শ্যাম্পু, ফেসওয়াশ, হাইজিন ওয়াশ, সাবান, পাউডার, ট্যাবলেটসহ বিপুল পরিমাণ ভেজাল ওষুধ এবং বিভিন্ন ধরনের প্যাকেজিং সামগ্রী উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে ১৯২টি KIDZ Omega Liquid 100ml সিরাপ, ১০০ বক্স LACTOFLEX Capsules, ৩০টি Facy GLOW Face Wash, ১৫০টি Detox Plus Shampoo, ৭০টি Pedia Vox Kid Syrup, ৩০০ পাতা Osearc-CD ক্যাপসুল, ৫ কেজি Oriva Hapes সাদা পাউডার, ৫০টি BIOKET Active Shampoo, ৮০০টি KIDICARE Syrup Plus 100ml, ৭০টি ZERO DAN Shampoo, ৪০টি KETCOR-Z Shampoo এবং ১০টি Nutramide Syrup।

এ ছাড়া ১৫০টি INTA CLEAN HYGIENE WASH-এর খালি মোড়ক, মোড়কবিহীন ৮০ বোতল Hygiene Wash, ৩০০টি PERMIMITE Soap-এর খালি মোড়ক, ৮০টি Spiruva (Spirulina) লিফলেট, ১০০টি ফেসওয়াশের পলিথিন, ৩০০টি লেবেলবিহীন সিরাপের বোতল, ৪০০টি সাদা প্লাস্টিকের কৌটা, ১০০টি লেবেলবিহীন সাদা ট্যাবলেট এবং ৫০০টি সবুজ রঙের খালি ক্যাপসুল সেল উদ্ধার করা হয়।

অভিযানে ওষুধ তৈরির কাজে ব্যবহৃত তিনটি সিলিন্ডার, একটি ফুয়েল লাগানোর মেশিন, দুটি ক্যাপসুল ভরার মেশিন, ১০ কেজি ফুয়েল (পলিথিন), ছয়টি ক্যাপসুল ভরার যন্ত্রাংশ এবং দুটি লেভেল লাগানোর সাঁচ জব্দ করা হয়েছে।

ডিবি ওয়ারী বিভাগ জানায়, উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে শিশুদের জন্য ব্যবহৃত কয়েকটি সিরাপ ও লিকুইড পণ্যও রয়েছে। ভেজাল ও অনুমোদনহীন এসব ওষুধ শিশুদের জীবন ও স্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করতে পারে। বিষয়টি বিশেষ গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

ভেজাল ওষুধ সামগ্রী ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রাখার অভিযোগে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।

ভেজাল ওষুধের উৎস, প্রস্তুতকারক, সরবরাহকারী এবং এর সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্যামিলি কার্ডের প্রলোভনে অনৈতিক সম্পর্ক, সমাজকর্মীর ভিডিও ভাইরাল

১

গোপালগঞ্জ ছাত্রদলের নতুন কমিটি আহ্বায়ক আওয়ামী পরিবারের সদস্য, আছে সন্তানও, মামীকে ধর্ষণ মামলার আসামি সদস্য সচিব

২

অতিরিক্ত ডিআইজি টুটুল বরখাস্ত

৩

নাগরিকদের গোপন তথ্য বিক্রির অভিযোগে গ্রেফতার ৪ পুলিশ সদস্য

৪

মোহাম্মদপুরে ভেজাল ও অনুমোদনহীন ওষুধের বিপুল মজুত, গ্রেপ্তার ৩

৫

সৌদি আরবে অগ্নিকাণ্ডে দুই বাংলাদেশি যুবকের মৃত্যু

৬

ঘরে ঘরে জন্মনিরোধক সামগ্রী পৌঁছে দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

৭

শ্রীনগরে সাংবাদিকদের ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টা, অভিযোগ এমপির ক্যামেরাপার্সনের বিরুদ্ধে

৮

শ্রীনগর অগ্রণী ব্যাংকে অর্থ আত্মসাতের অভিযোগে আরও ৫ জন গ্রেপ্তার

৯

চট্টগ্রাম বন্দরে অনুমতি ছাড়া ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা

১০

সেপ্টেম্বরে মূল্যস্ফীতি বেড়েছে, আয় বাড়ার গতি কমেছে

১১

যাত্রী হয়রানি-অনিয়মে বিমানবন্দরে ‘ম্যাজিস্ট্রেট নওশাদের’ অভিযান

১২

চাঁদপুরে ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা, কার্যকর আজ রাত থেকে

১৩

এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কিনছে বাংলাদেশ

১৪

দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না,রিজভী

১৫

শ্রীনগরে আইনশৃঙ্খলা সভায় এমপির উপস্থিতিতে জামায়াত আমির লাঞ্ছিত

১৬

১০০ পিস ইয়াবাসহ শ্রীনগরে দুইজন গ্রেফতার

১৭

নৈশ প্রহরীর চাকরি না দেওয়ায় মাদ্রাসা দখল ও অধ্যক্ষকে হুমকির অভিযোগ

১৮

৮ ঘণ্টার ব্যাটারি স্টোরেজ সুবিধাসহ রামপাল সৌরবিদ্যুৎ প্রকল্পের অনুমোদন

১৯

পাঠকের আস্থায় এগিয়ে ‘দৈনিক মুন্সিগঞ্জের বার্তা’: সেরা প্রতিবেদকদের স্বীকৃতি

২০